গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তৃণমূলের অভিষেকের পরের দিন হামলার শিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০১ পিএম, ০১ জুন ২০২৬ | আপডেট: ০৪:৫৬ এএম ২০২৬
তৃণমূলের অভিষেকের পরের দিন হামলার শিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ছবি

তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার একদিনের মাথায় গতকাল রোববার হুগলি জেলার চণ্ডীতলায় হামলার শিকার হয়েছেন লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় -ছবি এনডিটিভি থেকে নেওয়া

ভারতের পশ্চিমবঙ্গে পরপর দুই দিন হামলার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ নেতা। তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার একদিনের মাথায় গতকাল রোববার (৩১ মে) হুগলি জেলার চণ্ডীতলায় হামলার শিকার হয়েছেন লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকেরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে পুলিশ বলছে, ঘটনার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূলের তথ্যমতে, ভোট-পরবর্তী সহিংসতা এবং দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও আটকের প্রতিবাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সকালে চণ্ডীতলা থানায় অভিযোগপত্র জমা দিতে যায়। এ সময় থানার সামনে একদল লোক তাকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগান দিতে থাকে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, একটি ট্রাকের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ পেছন দিক থেকে তার মাথায় আঘাত করা হয়। আঘাত পেয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে তার মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিছু সময় পর তাকে মাথায় সাদা কাপড় বাঁধা অবস্থায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তার মাথায় পাথর বা ইট নিক্ষেপ করা হয়েছিল। তিনি ঘটনাটিকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে উল্লেখ করে বিজেপিকে দায়ী করেন।
সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, যানজটের কারণে গাড়ি থেকে নেমে হেঁটে যাওয়ার সময় ১০ থেকে ১৫ জন ব্যক্তি স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলে। পরে তাকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। সে সময় কেন্দ্রীয় বাহিনীর এক সদস্য তাকে উদ্ধার করেন।
কল্যাণ কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ জানালেও পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকার সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, হামলাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হলো না কেন। তার ভাষায়, ‘আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।’
পরে চণ্ডীতলা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তৃণমূলের নেতা-কর্মীরা। কল্যাণ অভিযোগ করেন, রাজ্যে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
তবে হুগলির গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ দাবি করেছেন, কল্যাণকে ঘিরে মারধরের কোনো ঘটনা ঘটেনি। তার দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে হামলার শিকার হন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাকে ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেস ওই ঘটনার জন্যও বিজেপিকে দায়ী করেছে।
গতকাল রোববার দুপুরে আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে তার ভবানীপুরের বাসভবনে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার মতো কল্যাণের ওপরও পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি অভিযানও জোরদার হয়েছে। বিভিন্ন অভিযোগে একাধিক নেতা ও জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে। তৃণমূলের জ্যেষ্ঠ নেতা মদন মিত্রের কামারহাটির বাসভবনেও রোববার তল্লাশি চালিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন 
সানা/আপ্র/১/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে