গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মেনু

ঢাকা থেকে দিল্লি গিয়ে মোদীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪৯ এএম ২০২৬
ঢাকা থেকে দিল্লি গিয়ে মোদীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক
ছবি

ছবি সংগৃহীত

নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার (৬ অক্টোবর) অনির্ধারিত সফরে ঢাকা থেকে দিল্লি গিয়ে তিনি মোদীর সঙ্গে বৈঠক করেন বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দিল্লির স্থানীয় সময় দুপুর ১টার দিকে মোদীর সঙ্গে ত্রিবেদীর বৈঠক হয়। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে ঢাকার বর্তমান অবস্থান ভারতের শীর্ষ নেতৃত্বকে জানাতেই ত্রিবেদী দিল্লি গেছেন।

সোমবার রাতে ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান দীনেশ ত্রিবেদী।

তবে তার এ সফর ও মোদীর সঙ্গে বৈঠকের বিষয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে, তা কমানোর উদ্যোগের অংশ হিসেবে ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করে পাঠানো হয়। দায়িত্ব নেওয়ার পর গত ২৮ জুন বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা আবার চালু করে ভারত।

দুই প্রতিবেশী দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। তবে তারেক রহমানের সেই সফর এখনো হয়নি।

এর আগে গত ১১ আগস্টও ঢাকা থেকে সরাসরি দিল্লি গিয়ে মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। এর আগের দিন ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সেবারও ত্রিবেদী ভারতের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার বার্তা নিয়ে দিল্লি গিয়েছিলেন বলে জানা যায়। এবারও তার আকস্মিক দিল্লি সফর ও মোদীর সঙ্গে বৈঠককে দুই দেশের সম্পর্ক এবং সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর নিয়ে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সানা/আপ্র/৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক
২৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকটে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে শ্রমিক

বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।...

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ
২৪ নভেম্বর ২০২৬

তিন বাহিনীর যৌথ মহড়ায় বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে বাংলাদেশ

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারত্ব ও প্রস্...

পোশাকশ্রমিকের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বিমত
২৪ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকের মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বিমত

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে এখনো একমত হতে পারেননি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ ১৫ হ...

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
২৪ নভেম্বর ২০২৬

দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই