গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫ ও হাসপাতালে ভর্তি ১৪৮৪ জন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:১৭ এএম ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৫ ও হাসপাতালে ভর্তি ১৪৮৪ জন
ছবি

ছবি সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এছাড়া এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৬২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৯২  জন, খুলনা বিভাগে ২৫২ জন, রংপুর বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ১০২ জন, বরিশাল বিভাগের ২১১ জন এবং সিলেট বিভাগে ৪ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরের শুরু থেকে আজকে পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৪০০ জন। এদের মধ্যে ৫৪ হাজার ৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর বর্তমানে হাসপাতালে ৪ হাজার ১৩২ জন চিকিৎসাধীন আছেন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গিয়েছে ১৭৬ জন।

কেএমএএ/আপ্র/১০.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

নৌবাহিনী প্রধানের সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক
১৭ সেপ্টেম্বর ২০২৬

নৌবাহিনী প্রধানের সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদে‌শে নিযুক্ত মা‌র্কিন র...

ডেঙ্গু প্রতিরোধে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের আসার আহ্বান
১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের আসার আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে কেবল চিকিৎসার ওপর নির্ভর না করে মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয়...

জাতীয় মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও প্রযুক্তি ব্যবহারে ইসির সিদ্ধান্ত
১৭ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও প্রযুক্তি ব্যবহারে ইসির সিদ্ধান্ত

জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনেও সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করার সিদ্ধান্ত নি...

আসিফ মাহমুদ ও স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি
১৭ সেপ্টেম্বর ২০২৬

আসিফ মাহমুদ ও স্ত্রীর তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে