গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

এক মঞ্চে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৫৪ এএম ২০২৬
এক মঞ্চে দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকরা
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জগন্নাথ ইউনিভার্সিটি এআই অ্যান্ড আইটি ফেস্ট ২০২৬’। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়, ৪০টি টেক ক্লাব এবং হাজারো তরুণ মেধাবী শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

রোববার (৩০ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রযুক্তিপ্রেমী তরুণদের একত্রিত করার পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও নতুন ধারণা তুলে ধরার প্ল্যাটফর্ম হিসেবে ফেস্টটির আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির সদস্য ও জকসুর কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান বলেন, ফেস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, উদ্ভাবন, প্রকল্প প্রদর্শনী ও অলিম্পিয়াডের পাশাপাশি টেককেয়ার জোন, ইন্ডাস্ট্রি টক এবং লাইভ পিচের আয়োজন রয়েছে। এসব আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা, শিল্প খাতের নেতা ও পরামর্শকেরা অংশ নিচ্ছেন।

তিনি বলেন, এটি শুধু প্রযুক্তি উৎসব নয়; দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক, শিক্ষার্থী, টেক ক্লাব ও শিল্প খাতের প্রতিনিধিদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রকল্প উপস্থাপনের পাশাপাশি যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্যোগে আয়োজিত ফেস্টে রয়েছে ‘ব্রেন চাইল্ড’, ‘এআই অ্যাডভেঞ্চার’, ‘এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড’ এবং রোবোটিক্সপ্রেমীদের জন্য ‘রোবো সকার পার্টিসিপেশন কনটেস্ট’। এছাড়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘টেক আনকাট সেশন’, যেখানে ২০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন।

ফেস্টে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থাপক ও ব্র্যান্ডিং প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধান রাকিব শিকদার।

তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে এনে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরার সুযোগ তৈরি করা।

তিনি আরো বলেন, টেক আনকাট সেশন, ব্রেন চাইল্ড, এআই অ্যাডভেঞ্চার, এআই অ্যান্ড আইটি অলিম্পিয়াড ও রোবো সকারের মতো আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, টেক ক্লাব ও শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
সানা/ডিসি/আপ্র/৩০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর
১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বহু পরিবারকে স্বজন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব ব...

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার
১৫ অক্টোবর ২০২৬

ফুটপাতে মারধরের ঘটনায় দুজনই কারাগারে, পুলিশ সদস্য প্রত্যাহার

ঢাকার ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে চড়-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় মারধরকারী খালিদ হাস...

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রভাবে সৌদি আরবে ফ্লাইট চলাচল বিঘ্নিত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর)...

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর
১৫ অক্টোবর ২০২৬

কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রা শুরু ২৬ অক্টোবর

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস ট্রেন এবার কক্সবাজার পর্যন্ত যাবে। আগামী ২৬ অক্টোবর থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে