গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শীতে শসা খাওয়া নিরাপদ, জানুন সঠিক নিয়ম

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:৪২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৪০ এএম ২০২৬
শীতে শসা খাওয়া নিরাপদ, জানুন সঠিক নিয়ম
ছবি

ছবি সংগৃহীত

শসা মানেই গরমের খাবার, এমন ধারণা আমাদের অনেকেরই। তাই শীত এলেই ঠান্ডা লাগা, গ্যাস বা বদহজমের আশঙ্কায় শসা খাওয়া বন্ধ করে দেন অনেকে। কিন্তু বাস্তবে শসা পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং কখন, কীভাবে এবং কোন উপায়ে শসা খাচ্ছেন সেটাই আসল বিষয়। সঠিক নিয়ম মেনে খেলে শীতকালেও শসা হতে পারে স্বাস্থ্যকর খাদ্যতালিকার নিরাপদ অংশ। আয়ুর্বেদ বলছে, সামান্য কিছু অভ্যাস বদলালেই শীতেও শসা খেলে ক্ষতির বদলে উপকারই বেশি পাওয়া যায়।

শীতে শসা খাওয়ার উপকারিতা
শরীর ঠান্ডা রাখতে, জলশূন্যতা দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে শসার জুড়ি নেই। তবে শীতকালে শরীরের হজমক্ষমতা কিছুটা কমে যায় বলে অনেকেই মনে করেন, এই সময়ে শসা হজমে সমস্যা তৈরি করতে পারে। কিন্তু শসা খাওয়ার সঠিক পদ্ধতি জানা থাকলে এসব সমস্যা সহজেই এড়ানো সম্ভব।

শরীরকে রাখে হাইড্রেটেড: শীতকালে তৃষ্ণা কম লাগে বলে অনেকেই প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন। এর ফলেই দেখা দেয় শুষ্ক ত্বক, ঠোঁট ফাটা বা মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা। শসায় প্রায় ৯০ শতাংশই জল, যা শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক: শীতে পানি কম খাওয়ার কারণে অনেকেরই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। শসায় থাকা জল ও ফাইবার একসঙ্গে মিলে মল নরম করতে সাহায্য করে এবং মলত্যাগ স্বাভাবিক রাখে।

ওজন নিয়ন্ত্রণে রাখে: শীতকালে খাবারের পরিমাণ বেড়ে যায়, ফলে ওজন বাড়ার ঝুঁকিও থাকে। নিয়মিত খাবারের সঙ্গে শসার সালাদ রাখলে ক্যালরি গ্রহণ কমানো যায়। পাশাপাশি শসার ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতাও কমে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক: কিছু গবেষণায় দেখা গেছে, শসা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। বিশেষ করে খোসাসহ শসা খেলে এর উপকারিতা আরও বেশি পাওয়া যেতে পারে।

শসার স্বভাবগত বৈশিষ্ট্য শীতল এবং এটি হজম হতে তুলনামূলক বেশি সময় নেয়। তাই রাতে শসা খাওয়া এড়িয়ে চলাই ভালো। দিনে বিশেষ করে দুপুরের খাবারের সঙ্গে শসা খাওয়া বেশি উপযোগী।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শসার সঙ্গে সঠিক মশলার ব্যবহার। শসার সালাদে গোলমরিচ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া বা সামান্য কালো লবণ যোগ করলে এর শীতল প্রভাব কমে এবং হজম সহজ হয়। এই মশলাগুলো পাচনতন্ত্রকে সক্রিয় রাখতেও সাহায্য করে।

সঠিক সময়ে এবং সঠিক উপায়ে খেলে শীতকালেও শসা হতে পারে দৈনন্দিন খাদ্যতালিকার একটি নিরাপদ ও উপকারী অংশ।

তথ্যসূত্র: জিও বাংলা

এসি/আপ্র/১৫/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তরুণদের মনোযোগ ও স্মৃতিশক্তি কমছে যেসব কারণে
০৫ সেপ্টেম্বর ২০২৬

তরুণদের মনোযোগ ও স্মৃতিশক্তি কমছে যেসব কারণে

ভুলে যাওয়া, মনোযোগ ধরে রাখতে না পারা কিংবা মানসিক ক্লান্তির মতো সমস্যাকে একসময় বয়স বাড়ার সঙ্গে সম্পর...

তালের পাটিসাপটার সহজ রেসিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

তালের পাটিসাপটার সহজ রেসিপি

বর্ষা শেষে বাজারে উঠতে শুরু করে পাকা তাল। তাল দিয়ে তালের বড়া থেকে শুরু করে নানা রকম মিষ্টি তৈরি হলেও...

সাত স্তরের অনুপ্রেরণায় মাতৃত্বের গল্প গাউনে
০৩ সেপ্টেম্বর ২০২৬

সাত স্তরের অনুপ্রেরণায় মাতৃত্বের গল্প গাউনে

ফ্যাশনের মঞ্চে সাধারণত পোশাকের রং, নকশা ও অভিনবত্বই দর্শকের নজর কাড়ে। তবে কখনো কোনো পোশাক সৌন্দর্যের...

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ৪ স্বাস্থ্যকর খাবার
০২ সেপ্টেম্বর ২০২৬

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন ৪ স্বাস্থ্যকর খাবার

প্রতিদিনের খাদ্যাভ্যাস শরীরের সামগ্রিক স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সুষম ও পুষ্টিকর খাব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে