গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, ঐক্যের আহ্বান

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ০১:২৯ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০২:১৬ এএম ২০২৬
খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ, ঐক্যের আহ্বান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি. নং-১০০৮)-এর নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরো গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

গত সোমবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিয়নের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু নবনির্বাচিত কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক বিমল সাহার কাছে ইউনিয়নের রেজুলেশন খাতা, প্রয়োজনীয় নথিপত্রসহ দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য মো. হুমায়ূন কবির, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসান, নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক বিমল সাহা।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সোহেল মাহমুদ ও দেবব্রত রায়, নবনির্বাচিত কমিটির সহসভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পি খান, মেহেদী মাসুদ খান ও মো. মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক এমএম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক হেলাল মোল্লা, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রিতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন ও তুফান গাইনসহ ইউনিয়নের সিনিয়র সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়ন গড়ে তুলতে পেশাদার সাংবাদিকদের অতীতের সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করতে হবে। সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে সবাইকে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান তারা।

নতুন কমিটিকে নাগরিক ফোরামের শুভেচ্ছা: খুলনা সাংবাদিক ইউনিয়নের (রেজি. নং-১০০৮) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নাগরিক ফোরাম খুলনা। এ উপলক্ষে নবনির্বাচিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়ন ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক বিমল সাহা, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সাবেক আহ্বায়ক রকিব উদ্দিন পান্নু।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়নের সহসভাপতি শামিম আশরাফ শেলী ও গাজী মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রিতা রানী দাস, নির্বাহী সদস্য এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দীন ও তুফান গাইন, নির্বাচন পরিচালনা কমিটির সাবেক সদস্য দেবব্রত রায় এবং আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বাপ্পি খান।

নাগরিক ফোরাম খুলনার পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব এসএম ইকবাল হাসান তুহিন, কো-চেয়ারম্যান আবু তাহের সরদার ও সঞ্জিতা দে, যুগ্ম মহাসচিব মো. মাহাবুবুল হক ও ইরিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউল ইসলাম তমাল, ১১ নম্বর ওয়ার্ড সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান, উপদেষ্টা আশরাফ হোসেন, পরিবেশ সম্পাদক জিএম মঈন উদ্দিন এবং ২৪ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক বনানী সুলতানা ঝুমু প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে খুলনা সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। সাংবাদিকদের স্বার্থে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত ফরিদ রানাকে আজকের প্রত্যাশার শুভেচ্ছা: খুলনা সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের প্রত্যাশার খুলনা ব্যুরো এসএম ফরিদ রানা। এর আগে এসএম ফরিদ রানা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। তার এ সাফল্যে দৈনিক আজকের প্রত্যাশা পরিবার অভিনন্দন জানিয়েছে এবং সাংবাদিকতার পেশাগত উন্নয়ন ও সংগঠনের কার্যক্রমে তার সফল ভূমিকা কামনা করেছে।
সানা/আপ্র/২২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে