গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তীব্র গরমে মানুষ ঠান্ডা রাখতে জাপানের ‘মানব ফ্রিজ’

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০২:০০ এএম ২০২৬
তীব্র গরমে মানুষ ঠান্ডা রাখতে জাপানের ‘মানব ফ্রিজ’
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপপ্রবাহ ও হিট স্ট্রোকের ঝুঁকি মোকাবিলায় অভিনব এক প্রযুক্তি উদ্ভাবন করেছে জাপানের প্রতিষ্ঠান এডিআরএস। ‘দো হাইমন বক্স’ নামে এক ব্যক্তির বসার উপযোগী এই যন্ত্রটি মূলত মানুষের শরীর দ্রুত ঠান্ডা করার জন্য তৈরি একটি ‘মানব ফ্রিজ’।

সোরানিউজ ২৩-এর বরাতে জানা গেছে, জাপানের প্রচলিত রেফ্রিজারেটেড ভেন্ডিং মেশিনের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে এ প্রযুক্তি তৈরি করা হয়েছে।

একজন মানুষের বসার উপযোগী এই বুথের ভেতরের তাপমাত্রা আগে থেকেই ১৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। কেউ ভেতরে বসার সঙ্গে সঙ্গেই মাথা, ঘাড়, কাঁধ ও পিঠের দিকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা বাতাস প্রবাহিত হতে শুরু করে। এতে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই শরীর ঠান্ডা হতে শুরু করে। প্রায় ১০ মিনিট অবস্থান করলে শরীরের তাপমাত্রা দ্রুত কমে গিয়ে হিট স্ট্রোকের উপসর্গ প্রশমিত হয়।

দীর্ঘ সময় খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিক, নির্মাণকর্মী এবং বাইরের পরিবেশে কর্মরত ব্যক্তিদের কথা বিবেচনায় রেখেই যন্ত্রটি তৈরি করা হয়েছে। নির্মাতাদের দাবি, এটি প্রচলিত স্পট শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ খরচ করে। অতিরিক্ত ঠান্ডা হয়ে যাওয়ার ঝুঁকি এড়াতে ২০ মিনিট পর এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। চাকা সংযুক্ত থাকায় সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় এবং ব্যবহারের জন্য অতিরিক্ত কোনো স্থায়ী স্থাপনারও প্রয়োজন হয় না।

চলতি বছরের এপ্রিলে বাজারে আসার পর থেকেই প্রযুক্তিটি ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি টোকিওতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পর ১৫ জুলাই এক দিনেই ৪৮ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এমন পরিস্থিতিতে গুন্মা প্রিফেকচারের মায়েবাশি সিটি হলে দর্শনার্থীদের জন্য মানব ফ্রিজটি বিনামূল্যে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে যন্ত্রটির মানসম্মত সংস্করণটি কেবল ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার জন্য বাজারজাত করা হচ্ছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ইয়েন, যা প্রায় ৯ হাজার ৩২৬ মার্কিন ডলারের সমপরিমাণ। সূত্র: উইয়ন নিউজ
সানা/আপ্র/২২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আবারো নিলামে উঠছে ঐতিহাসিক সচল অ্যাপল-১ কম্পিউটার
০৫ সেপ্টেম্বর ২০২৬

আবারো নিলামে উঠছে ঐতিহাসিক সচল অ্যাপল-১ কম্পিউটার

অ্যাপলের ইতিহাসের অন্যতম দুর্লভ ও সচল কম্পিউটার ‘হ্যাটফিল্ড অ্যাপল-১’ আবারো নিলামে উঠছে। অ্যাপলের সহ...

বড় বিভ্রাটে চ্যাটজিপিটি, বিপাকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা
০৪ সেপ্টেম্বর ২০২৬

বড় বিভ্রাটে চ্যাটজিপিটি, বিপাকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা

বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটে পড়েছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি। বৃহস্পতি...

মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রের নতুন লড়াই
০৩ সেপ্টেম্বর ২০২৬

মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রের নতুন লড়াই

মস্তিষ্কে চিপ বসিয়ে মানুষের স্নায়বিক সংকেতকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার প্রযুক্তি এখন চীন ও যুক্তর...

মাস্কের স্যাটেলাইটে ঠাসা কক্ষপথ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি
০১ সেপ্টেম্বর ২০২৬

মাস্কের স্যাটেলাইটে ঠাসা কক্ষপথ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি

পৃথিবীর নিম্ন কক্ষপথ ক্রমেই স্যাটেলাইট ও মহাকাশ বর্জ্যে ঠাসা হয়ে উঠছে। এর সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে ইল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে