গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:১৯ এএম ২০২৬
মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ে ব্যস্ততা তো লেগেই থাকে। বছরজুড়েই নাটক আসে তার। কিন্তু এত ব্যস্ততার ভিড়ে নিজেকে সময় দিতেও ভুল করেন না কেয়া পায়েল। ফুরসৎ পেলেই ঘুরতে যান নানা দেশে। 

 

এই যেমন কিছুদিন আগে ঘুরে এসেছেন পর্যটনের দেশ মালদ্বীপ। নীলাভ স্বচ্ছল জলের দেশে রোমাঞ্চকর ভ্রমণ সেরেছেন পায়েল। তারই টুকরো কিছু মুহূর্ত দিয়ে একটি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। 

আর আজ তা শেয়ার করেছেন ফেসবুকে। ভিডিওতে দেখা যাচ্ছে, কখনো বিশুদ্ধ বাতাস উপভোগ করছেন, কখনো সৈকতে ছুটে বেড়াচ্ছেন তো কখনো প্যারাসেইলিং করছেন তিনি। 

আবার সমুদ্রের ভেতরে স্কুবা ডাইভিংও করেছেন অভিনেত্রী। রোমাঞ্চকর এ ভ্রমণে জীবনের স্মরণীয় কিছু স্মৃতি সঞ্চয় করে নিয়েছেন কেয়া পায়েল। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’ 

কেয়া পায়েলের এ মন্তব্যের সঙ্গে অনেকেই একাত্ম হয়েছেন। 

তবে কেউ কেউ আবার বিপরীত মন্তব্য করে বলছেন, এরকম ইচ্ছেপূরণের জন্য আর্থিক স্বচ্ছলতাও আবশ্যিক।


গত কিছুদিনে মালদ্বীপ ভ্রমণের অনেক ছবি ও ভিডিও শেয়ার করেছেন পায়েল। তবে আরেকটি ভিডিও ভিন্ন উৎস থেকে ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা যায়, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে কেয়া পায়েল ও এক যুবক। 

সেই যুবককে খাবার ধাইয়ে দিচ্ছিলেন অভিনেত্রী। ভিডিওটি ভাইরাল হয়। গুঞ্জন ওঠে, ওই যুবকের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আছেন পায়েল। যদিও বিষয়টি নিয়ে খোলাসা করে কিছুই বলেননি অভিনেত্রী।

ডিসি/আপ্র/২১/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে