গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরল কমিটির কর্তৃত্ব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৬ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১০:০৬ এএম ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরল কমিটির কর্তৃত্ব
ছবি

ছবি সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশে জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়া ক্ষমতা বাতিল করেছে সরকার। এ বিষয়ে জারি করা আগের পরিপত্র বাতিল করে নতুন সংশোধিত নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের নির্দেশনা আবারো কার্যকর হবে। এর ফলে অশিক্ষক কর্মচারী নিয়োগের সুপারিশের ক্ষমতা ফিরে যাচ্ছে প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে।

মঙ্গলবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব সাইয়েদ এ জেড এম মোরশেদ আলী।

পরিপত্রে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রমের নির্দেশনা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।

এতে আরো বলা হয়, ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশমালার বিধান পুনর্বহাল করা হয়েছে। তবে ওই নির্দেশমালার ২.৪ ধারার ‘ক’, ‘খ’ ও ‘গ’ উপধারায় উল্লেখ থাকা অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ট্রেড সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া এবং অফিস সহায়কসহ বিভিন্ন অশিক্ষক এমপিও পদে নিয়োগের ক্ষেত্রে আগের নিয়ম অনুসরণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী নিয়োগে দীর্ঘদিন ধরেই অনিয়ম, দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ২০২৫ সালের পরিপত্রের মাধ্যমে নিয়োগ সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের হাতে দেওয়া হয়েছিল।

তবে ওই সময়ই শিক্ষা সংশ্লিষ্টদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করেছিলেন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপের কারণে শুধু দায়িত্ব পরিবর্তন করলেই নিয়োগ প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত স্বচ্ছতা নিশ্চিত করা কঠিন হতে পারে।

এখন ডিসিদের ক্ষমতা বাতিল করে আগের নিয়ম ফিরিয়ে আনার সিদ্ধান্তে শিক্ষা সংশ্লিষ্টদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এতে আবারো শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয় প্রভাব, অনিয়ম ও দুর্নীতির সুযোগ বাড়তে পারে।
সানা/আপ্র/২২/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫
০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পু...

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত
০৫ সেপ্টেম্বর ২০২৬

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত

অপচিকিৎসা এবং অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কম...

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে