গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

মাতৃত্বকালীন ছুটি সীমিতকরণে বৈধতা নিয়ে হাই কোর্টের রুল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:১০ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০১:৪০ এএম ২০২৬
মাতৃত্বকালীন ছুটি সীমিতকরণে বৈধতা নিয়ে হাই কোর্টের রুল
ছবি

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিটকারী আইনজীবী ইশরাত হাসান -ছবি সংগৃহীত

কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা সীমিত করার বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না-এ প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট। একই সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের কর্মজীবী নারীদের জন্য সমান ও সীমাহীন মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চে এ রুল জারি করা হয়। মাতৃত্বকালীন ছুটির সীমাবদ্ধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

গত ১৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ রিট দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ মোট ১২ জনকে বিবাদী করা হয়।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিটকারী আইনজীবী ইশরাত হাসান বলেন, দেশের সব কর্মজীবী নারীর জন্য বৈষম্যহীন ও সমান মাতৃত্বকালীন অধিকার নিশ্চিত করতেই এই রিট দায়ের করা হয়েছে।

তিনি জানান, শ্রম আইন এবং বাংলাদেশ সার্ভিস রুলসের সংশ্লিষ্ট বিধান চ্যালেঞ্জ করা হয়েছে। শ্রম আইনের ওই ধারায় বলা আছে, কোনো নারী সন্তান প্রসবের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ন্যূনতম ছয় মাস কাজ না করলে তিনি মাতৃত্বকালীন ছুটি ও সুবিধার যোগ্য হবেন না। এ শর্ত প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় সন্তান-সব ক্ষেত্রেই প্রযোজ্য।

এছাড়া বিধান অনুযায়ী, দ্বিতীয় বা তৃতীয় সন্তান জীবিত থাকলে তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি প্রযোজ্য হবে না বলেও উল্লেখ রয়েছে। ফলে ছয় মাসের কম চাকরির মেয়াদ থাকলে প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও ছুটি থেকে বঞ্চিত হওয়ার বিধান রয়েছে।

আইনজীবী আরো জানান, বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী একজন নারী সরকারি কর্মচারী তাঁর চাকরিজীবনে সর্বোচ্চ দুইবার মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন; তৃতীয় সন্তানের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য নয়।

ইশরাত হাসান বলেন, মাতৃত্বকালীন ছুটি কোনো পুরস্কার নয়, বরং এটি একটি অপরিহার্য প্রয়োজন। মা ও শিশুর শারীরিক ঝুঁকি সব সন্তানের ক্ষেত্রেই সমানভাবে বিদ্যমান। শিশুর সঠিক বিকাশের জন্য অন্তত ছয় মাস বুকের দুধ পান করানো জরুরি, যা বাধ্যতামূলক স্বাস্থ্যগত প্রয়োজন।

তিনি আরো বলেন, “একটি শিশুকে শুধুমাত্র এ কারণে বঞ্চিত করা যায় না যে সে তৃতীয় সন্তান। অথচ বিদ্যমান বিধানগুলোতে এমন বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, যা কর্মজীবী নারী ও শিশু উভয়ের অধিকারকে ক্ষুণ্ন করছে।”
সানা/আপ্র/৩০/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জামিন পেলেন না আখতারুজ্জামান, কারাগারে পাঠানোর নির্দেশ
০৪ অক্টোবর ২০২৬

জামিন পেলেন না আখতারুজ্জামান, কারাগারে পাঠানোর নির্দেশ

বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর...

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব
০৩ অক্টোবর ২০২৬

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সা...

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযানে সরানো হলো ২০ বিলবোর্ড
০৩ অক্টোবর ২০২৬

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযানে সরানো হলো ২০ বিলবোর্ড

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়ক ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় পাশে রাজউকের অনুমোদনবিহীন ২০টি...

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী
০৩ অক্টোবর ২০২৬

বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে একা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে