গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

ভেনেজুয়েলার রাজধানীর আকাশে মার্কিন সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৩ পিএম, ২৫ মে ২০২৬ | আপডেট: ০৬:২৫ এএম ২০২৬
ভেনেজুয়েলার রাজধানীর আকাশে মার্কিন সামরিক মহড়া
ছবি

মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার করা দুটি এমভি-২২বি অসপ্রে আকাশযানের একটি -ছবি রয়টার্স

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে এটি কারাকাসে মার্কিন বাহিনীর প্রথম তৎপরতা।

ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর ওই হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এই মহড়ায় মার্কিন সামরিক বাহিনী দুটি এমভি-২২বি অসপ্রে আকাশযানও ব্যবহার করেছে। এই আকাশযান দুটি কারাকাসে মার্কিন দূতাবাসের কাছে নেমেছিল। এর পাশাপাশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করে।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, চিকিৎসা সংক্রান্ত সম্ভাব্য জরুরি অবস্থা বা দুর্যোগ মোকাবেলায় লোকজনকে সরিয়ে নেওয়ার মহড়া হিসেবে এর অনুমোদন দিয়েছিল তারা। এ বিষয়ে রয়টার্সের জানানো মন্তব্যের অনুরোধে ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এক বিবৃতিতে কারাকাসের মার্কিন দূতাবাস বলেছে, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিন পর্যায়ের পরিকল্পনা ‘বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ’, বিশেষ করে ‘ভেনেজুয়েলার স্থিতিশীলতার’ জন্য।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের কমান্ডার ফ্রান্সিস ডোনোভান একটি অসপ্রে আকাশযানে করে কারাকাসে উড়ে গিয়েছেন। সেখানে তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড দুই আমেরিকা মহাদেশে মার্কিন সামরিক বাহিনীর অভিযানগুলোর তত্ত্বাবধান করে।

কারাকাসে বসবাসকারী এক প্রশাসক এভলিন রেবোলেদো (৫৭) বলেন, ‘এটি আমাদের সতর্ক রাখে। খোদ রাজধানীর উপর দিয়ে বিদেশি একটি দেশ উড়ে যাচ্ছে, এটি আমাদের কাছে নতুন। আর যুক্তরাষ্ট্র থেকে আরো আসছে, এদের কারণে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে ও বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এটি আমাদের একটি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।’

মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেসের সরকারকে সমর্থন দিয়েছে ট্রাম্প প্রশাসন। রদ্রিগেস সরকার ভেনেজুয়েলার বিশাল তেলের মজুদ ও অন্যান্য খনিজ সম্পদ মার্কিন কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করে দেওয়ার আইন পাশ করেছে। 
সানা/আপ্র/২৫/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত
১৫ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত

ঘটনাগুলোর তদন্ত ও সুরাহায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে ভারত। নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ সরকার বি...

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু
১৫ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন কর...

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে