গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখনই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭ পিএম, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ০১:১২ এএম ২০২৬
ইরানে সহিংসতা বন্ধ করে আলোচনার সময় এখনই
ছবি

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন -সিএনএন

যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ স্বাভাবিক নেই এবং এ কারণে ভুক্তভোগী হচ্ছে বিশ্বের কোটি কোটি মানুষ। এ ভোগান্তি নিরসনে দুই দেশের নেতৃত্বকে যুদ্ধ বন্ধ করে সংলাপ ও কূটনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে নিজেদের মতপার্থক্যগুলো দূর করার আহ্বান জানিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।

গত সোমবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন উরসুলা। সেখানে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইইউ প্রেসিডেন্ট বলেন, (এ যুদ্ধের কারণে) বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহে সংকট দেখা দিয়েছে এবং ইতোমধ্যে তেল-গ্যাসের দাম, ব্যবসা-বাণিজ্য এবং আমাদের সমাজে তার প্রভাব আমরা স্পষ্টভাবে অনুভব করছি। এটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যেন আলোচনা ও কূটনৈতিক পন্থায় একটি সমাধানে পৌঁছাই এবং তার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের অবসান ঘটাই।

সংবাদ সম্মেলনে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে বেসামরিক জাহাজকে লক্ষ্য করে ইরানের হামলাকে অগ্রহণযোগ্য বলেও উল্লেখ করেছেন উরসুলা ভন ডার লেন।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দেশটিতে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের সঙ্গে দু’দশক ধরে দ্বন্দ্ব চলছে ওয়াশিংটনের। গত ৪ ফেব্রুয়ারি এ দুই ইস্যুতে নিজেদের মতপার্থক্য দূর করার জন্য বৈঠকে বসেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কয়েক দফা আলোচনা চলার পর গত ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার চুক্তিস্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই সংলাপ। সংলাপ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ২৮ অক্টোবর ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসলায়েল যুদ্ধ। সূত্র: সিএনএন

সানা/আপ্র/২৪/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ
১২ আগস্ট ২০২৬

মৃত্যুদণ্ড বাতিল করে দিলো মধ্যপ্রাচ্যের এক দেশ

মৃত্যুদণ্ডের বিধান বাতিল করে ইতিহাস গড়ল লেবাননের পার্লামেন্ট। একই সঙ্গে আগে দেওয়া সব মৃত্যুদণ্ডের সা...

লাল রঙে ঢাকা বিড়াল ঘিরে রহস্য, চলছে উদ্ধার অভিযান
১২ আগস্ট ২০২৬

লাল রঙে ঢাকা বিড়াল ঘিরে রহস্য, চলছে উদ্ধার অভিযান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লিগ সিটিতে শরীরে লাল রঙ বা রঞ্জক মাখা একটি ধূসর বিড়ালকে ঘুরে বেড়া...

হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প
১২ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে: ট্রাম্প

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল
১২ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: জয়সওয়াল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই