গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

মালিকের চোখের পলক দেখেই পলক ফেলে কুকুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
মালিকের চোখের পলক দেখেই পলক ফেলে কুকুর
ছবি

ইতালির পারমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিয়ারা কানোরি ও তাঁর সহকর্মীরা বিভিন্ন জাতের ৩৫টি কুকুরের ওপর গবেষণাটি চালান

মালিক চোখের পলক ফেললে কুকুরও তুলনামূলক বেশি পলক ফেলে-এমনই ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষকদের মতে, মানুষের চোখের সূক্ষ্ম নড়াচড়ার প্রতি কুকুরের এই সংবেদনশীলতা সামাজিক যোগাযোগের সঙ্গে সম্পর্কিত হতে পারে।

ইতালির পারমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিয়ারা কানোরি ও তাঁর সহকর্মীরা বিভিন্ন জাতের ৩৫টি কুকুরের ওপর গবেষণাটি চালান। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স-এ।

গবেষণায় কুকুরগুলোকে দুই ধরনের ভিডিও দেখানো হয়। প্রতিটি ভিডিওতে তাদের মালিক এবং দুজন অপরিচিত ব্যক্তিকে দেখানো হয়। এক ভিডিওতে মানুষগুলো প্রতি তিন সেকেন্ডে একবার চোখের পলক ফেলছিলেন। অন্যটিতে তাঁরা পলক না ফেলে সরাসরি তাকিয়ে ছিলেন।

ফলাফলে দেখা যায়, মানুষের পলক ফেলার দৃশ্য দেখার সময় কুকুরেরা তুলনামূলক বেশি পলক ফেলেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা কেবল মালিকের পলক ফেলার ক্ষেত্রে নিজেদের পলক ফেলার হার বাড়িয়েছে। অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে একই প্রতিক্রিয়া দেখা যায়নি।

গবেষকদের মতে, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কুকুরের আচরণে এমন পরিবর্তন দেখা যেতে পারে। তবে কুকুর ইচ্ছাকৃতভাবে কোনো নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য পলক ফেলে-এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের গবেষক লরা কুয়ায়া বলেন, গবেষণাটি কুকুরেরা চোখের পলককে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে কি না, তার চেয়ে মানুষের পলকের প্রতি তাদের সামাজিক সংবেদনশীলতার বিষয়ে বেশি তথ্য দিয়েছে।
সানা/ডিসি/আপ্র/৩০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুসলিমদের ভারতে জায়গা নেই ভাবলে হিন্দু থাকা যাবে না
৩০ আগস্ট ২০২৬

মুসলিমদের ভারতে জায়গা নেই ভাবলে হিন্দু থাকা যাবে না

ভারতের কোনো হিন্দু যদি মনে করেন দেশটিতে মুসলিমদের কোনো স্থান নেই, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না বলে...

ইউরোপীয় তরুণীকে বিয়ের প্রস্তুতি বিলাওয়াল ভুট্টোর
৩০ আগস্ট ২০২৬

ইউরোপীয় তরুণীকে বিয়ের প্রস্তুতি বিলাওয়াল ভুট্টোর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে এবং পাকিস...

মুসলিমদের প্রকৃত শত্রু শনাক্ত ও প্রতিহতের আহ্বান খামেনির
৩০ আগস্ট ২০২৬

মুসলিমদের প্রকৃত শত্রু শনাক্ত ও প্রতিহতের আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোর নেতাদের নিজেদের ‘প্রকৃত শত্রু’ শনাক্ত করে তাদের পরিকল্পনা বুঝে প্রতিহত করার আহ্বান জ...

৬৭৩ হীরাখচিত মিসরের রানির হার জাদুঘর থেকে চুরি
৩০ আগস্ট ২০২৬

৬৭৩ হীরাখচিত মিসরের রানির হার জাদুঘর থেকে চুরি

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের প্রয়াত রানি নাজলির ব্যবহৃত ৬৭৩টি হীরাখচিত একটি মূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে