গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩০ এএম ২০২৬
চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নতুন ঠিকানায় পৌঁছালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৭.৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিলেন তিনি। এই দলবদলের মধ্য দিয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে তার দীর্ঘ ৬ বছরের সম্পর্কেরও ইতি ঘটল। উল্লেখ্য, ২০২০ সালে আর্সেনাল থেকে ভিলায় যোগ দিয়েছিলেন এই গোলরক্ষক।


অ্যাস্টন ভিলার জার্সিতে সবমিলিয়ে ২৫৫টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। এই সময়ে ক্লাবটির হয়ে উয়েফার তিনটি প্রধান প্রতিযোগিতাতেই অংশ নেওয়ার অভিজ্ঞতা হয়েছে তার। এমনকি আঙুল ভাঙা ইনজুরি নিয়েও ব্যথানাশক ওষুধ সেবন করে ভিলার হয়ে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন তিনি, যা ছিল ইউরোপা লিগের ফাইনাল। মার্টিনেজের প্রস্থানের আভাস আগে থেকেই পাওয়া গিয়েছিল, তাই তার বিকল্প হিসেবে ইতালিয়ান ক্লাব পার্মা থেকে ইতোমধ্যে গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছিল অ্যাস্টন ভিলা। 

 

এদিকে মার্টিনেজের ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার একটি সম্ভাবনাও তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেই আলোচনা ভেস্তে যায়। এর আগেই নতুন চ্যালেঞ্জের সন্ধানে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্টিনেজ নিজেই। অন্যদিকে অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি মার্টিনেজের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করে জানিয়েছেন, নতুন গোলরক্ষকদের নিয়েই আসন্ন মৌসুমে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তার দল।

ডিসি/আপ্র/৩০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্রিকেটে বিরল সম্মান, অবসরে গেল ব্রাভোর জার্সিও
৩০ আগস্ট ২০২৬

ক্রিকেটে বিরল সম্মান, অবসরে গেল ব্রাভোর জার্সিও

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দিয়েই দুই বছর আগে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছিলেন ডোয়াইন ব্রাভো...

ফাইনালের আগেই থামল বাংলাদেশ এইচপি
৩০ আগস্ট ২০২৬

ফাইনালের আগেই থামল বাংলাদেশ এইচপি

দুই দলের রান তখন সমান-সমান। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই রান আউট হয়ে যান টড মার্ফি। জয়ের জন্য তখন ভি...

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু বাংলাদেশ তারকা শামিত সোমের
৩০ আগস্ট ২০২৬

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু বাংলাদেশ তারকা শামিত সোমের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম ভরসার নাম শামিত সোম। কানাডার ফুটবল হয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে...

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: কার প্রয়োজন কত পয়েন্ট
৩০ আগস্ট ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: কার প্রয়োজন কত পয়েন্ট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র চলছে। লিগ পর্ব শেষ হতে আর ছয় মাসের কিছু বেশি সময় বাকি। এরই ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে