গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ৩০ আগস্ট ২০২৬

মেনু

ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু বাংলাদেশ তারকা শামিত সোমের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩০ এএম ২০২৬
ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু বাংলাদেশ তারকা শামিত সোমের
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম ভরসার নাম শামিত সোম। কানাডার ফুটবল হয়ে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে আসা এই মিডফিল্ডারের ক্যারিয়ারে এবার শুরু হয়েছে নতুন অধ্যায়। যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসের জার্সিতে অভিষেক হয়েছে বাংলাদেশি এই তারকা ফুটবলারের।


নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই অবশ্য কিছুটা দুশ্চিন্তা ছড়িয়েছেন শামিত। সামান্য ইনজুরিতে পড়ে ম্যাচের ৭৪ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছে তাকে। চোট গুরুতর কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। 

তবে বাংলাদেশের জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারের ইনজুরির খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করেছে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। কানাডার এডমন্টনে বাংলাদেশি বাবা-মায়ের ঘরে জন্ম শামিতের। 

 

পেশাদার ক্যারিয়ারে উত্তর আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। মেজর লিগ সকারে মন্ট্রিয়ল ইমপ্যাক্টের হয়ে চার মৌসুম খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এরপর কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে কাটিয়েছেন তিন মৌসুম। 

 

কসমসে যোগ দেওয়ার আগে ক্যাভালরির হয়ে ৬২টি কানাডিয়ান প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন শামিত। শুধু ক্লাব ফুটবল নয়, আন্তর্জাতিক ফুটবলেও রয়েছে শামিতের ভিন্ন এক গল্প। বাংলাদেশের হয়ে খেলার আগে তিনি কানাডার বয়সভিত্তিক জাতীয় দলের বিভিন্ন পর্যায় পেরিয়েছেন। 

কানাডা জাতীয় দলের হয়েও খেলেছেন দুটি আন্তর্জাতিক ম্যাচ। ২০২০ সালে কানাডার সিনিয়র দলের হয়ে তার অভিষেক হয়েছিল।


পরে বাংলাদেশি বংশসূত্রে দেশের হয়ে খেলার সুযোগ পান শামিত। ফিফার অনুমতি পাওয়ার পর ২০২৫ সালের জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। এরপর খুব অল্প সময়েই জাতীয় দলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। 

 

হংকংয়ের বিপক্ষে ম্যাচে করেছেন বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম আন্তর্জাতিক গোলও। প্রায় এক দশকের পেশাদার ফুটবল অভিজ্ঞতা নিয়ে নিউইয়র্ক কসমসে যোগ দিয়েছেন শামিত। পেলের মতো কিংবদন্তির ক্লাবটির নতুন যুগের অংশ হওয়াকে নিজের ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত হিসেবেই দেখছেন তিনি। 

 

তবে নতুন যাত্রার শুরুতেই ইনজুরির কারণে ৭৪ মিনিটে মাঠ ছাড়তে হওয়ায় এখন বাংলাদেশের ফুটবলপ্রেমীদের চোখ শামিতের পরবর্তী মেডিকেল আপডেটের দিকে। সামনে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সূচি থাকায় এই মিডফিল্ডারের চোট কতটা গুরুতর, সেটিই এখন বড় প্রশ্ন।

ডিসি/আপ্র/৩০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্রিকেটে বিরল সম্মান, অবসরে গেল ব্রাভোর জার্সিও
৩০ আগস্ট ২০২৬

ক্রিকেটে বিরল সম্মান, অবসরে গেল ব্রাভোর জার্সিও

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) দিয়েই দুই বছর আগে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছিলেন ডোয়াইন ব্রাভো...

ফাইনালের আগেই থামল বাংলাদেশ এইচপি
৩০ আগস্ট ২০২৬

ফাইনালের আগেই থামল বাংলাদেশ এইচপি

দুই দলের রান তখন সমান-সমান। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই রান আউট হয়ে যান টড মার্ফি। জয়ের জন্য তখন ভি...

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: কার প্রয়োজন কত পয়েন্ট
৩০ আগস্ট ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: কার প্রয়োজন কত পয়েন্ট

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র চলছে। লিগ পর্ব শেষ হতে আর ছয় মাসের কিছু বেশি সময় বাকি। এরই ম...

চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ
৩০ আগস্ট ২০২৬

চেলসিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্টিনেজ

দীর্ঘদিনের সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে নতুন ঠিকানায় পৌঁছালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে