গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

মহাকাশে ডিম্বাণুর খোঁজে দিশেহারা হয়ে পড়েছে শুক্রাণু

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৩১ এএম ২০২৬
মহাকাশে ডিম্বাণুর খোঁজে দিশেহারা হয়ে পড়েছে শুক্রাণু
ছবি

ছবি সংগৃহীত

মহাকাশে শুক্রাণু ডিম্বাণুর খোঁজে যাওয়ার সময় দিশেহারা হয়ে পড়ে এবং পথ হারিয়ে ফেলে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

অস্ট্রেলিয়ার ‘অ্যাডিলেইড ইউনিভার্সিটি’র গবেষকরা বলছেন, কৃত্রিমভাবে তৈরি মাধ্যাকর্ষণ শক্তির পরিবেশে পরীক্ষার সময় দেখা গেছে, শুক্রাণুগুলো যেন কোনো বাঁধনহীন নভোচারীর মতো যত্রতত্র ডিগবাজি খাচ্ছে।

গবেষক ড. নিকোল ম্যাকফারসন বলেছেন, মাধ্যাকর্ষণ না থাকায় এগুলো উল্টেপাল্টে যায়... আসলে কোনটা ওপর আর কোনটা নিচ তা এরা বুঝতে পারে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান প্রতিবেদনে লিখেছে, নাসার ‘আর্টেমিস’ মিশনে চাঁদ ও মঙ্গলে যাওয়ার পরিকল্পনায় সহযোগী হিসেবে কাজ করছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ইলন মাস্কের স্পেসএক্স-এর মতো বিভিন্ন কোম্পানিও মঙ্গলে মানুষের বসবাসের জায়গা তৈরির পরিকল্পনা করছে। ফলে পৃথিবীর বাইরে ভিন্ন পরিবেশে মানুষ বা প্রাণীরা কীভাবে বংশবৃদ্ধি করবে তা নিয়ে বর্তমানে আগ্রহ ও গবেষণা বাড়ছে।

অ্যাডিলেইডের গবেষকরা কৃত্রিম মাধ্যাকর্ষণ শক্তি তৈরিতে বিশেষ এক যন্ত্র ব্যবহার করেছেন। নভোচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস থাকাকালীন যে ধরনের ওজনহীনতা অনুভব করেন ঠিক তেমন পরিবেশ তৈরি করেছেন তারা।
গবেষক ম্যাকফারসন বলেনছে, এ যন্ত্রের প্রভাবে কোষগুলো আসলে কোন দিকে যাচ্ছে তা আর বুঝতে পারে না। গবেষণাটি প্রকাশ পেয়েছে ‘কমিউনিকেশন্স বায়োলজি’তে।
গবেকরা বলছেন, মহাকাশ ভ্রমণ, গবেষণা, মঙ্গলে বসতি স্থাপন ও চাঁদে খনিজ আহরণের প্রতি বর্তমান আগ্রহের কারণে মাধ্যাকর্ষণ কীভাবে প্রজননের প্রাথমিক বিভিন্ন ধাপের ওপর প্রভাব ফেলবে তা খতিয়ে দেখা জরুরি। বিষয়টি কেবল খাদ্যের উৎস তৈরির জন্যই নয়, বরং পৃথিবী থেকে বারবার মানুষ না পাঠিয়ে মহাকাশেই মানব বসতি টিকিয়ে রাখার জন্যও প্রয়োজন।


গবেষক ম্যাকফারসন বলেছেন, মাধ্যাকর্ষণ নিয়ে এ গবেষণা পৃথিবীতে প্রজনন বিজ্ঞানের উন্নতিতেও সাহায্য করতে পারে।


ইউনিভার্সিটির ‘রবিনসন রিসার্চ ইনস্টিটিউট’-এর গবেষকরা এ গবেষণার কাজে মানুষ, ইঁদুর ও শুকরের শুক্রাণু ব্যবহার করেছেন। গবেষকরা শুক্রাণুগুলোকে ‘থ্রি ডি ক্লিনোস্ট্যাট’ মেশিনে রাখেন, যা অনবরত ঘোরার মাধ্যমে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবকে নিষ্ক্রিয় করে দেয়। এরপর সেগুলোকে এক গোলকধাঁধায় ছাড়া হয়, যা অনেকটা নারী প্রজননতন্ত্রের কৃত্রিম রূপ। 

এক্ষেত্রে নৈতিক কারণে মানুষের ডিম্বাণু রাখা হয়নি।


গবেষণায় উঠে এসেছে, মাধ্যাকর্ষণের সংস্পর্শে আসা শুক্রাণুগুলো গোলকধাঁধায় পথ খুঁজে পেতে বেশ হিমশিম খাচ্ছিল। সাধারণ অবস্থার তুলনায় মাধ্যাকর্ষণে থাকা এসব শুক্রাণুর গোলকধাঁধা পার হওয়ার হার প্রায় ৪০ শতাংশ কম। এ অবস্থা শুকর ও ইঁদুরের ভ্রূণ গঠনের প্রক্রিয়ার ওপরও প্রভাব ফেলেছে। এ গবেষণার প্রধান গবেষক ম্যাকফারসন বলেছেন, এবারই প্রথম প্রমাণ হল, শুক্রাণুর সঠিক পথে চলার সক্ষমতার পেছনে মাধ্যাকর্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর নেতিবাচক প্রভাব থাকলেও শেষ পর্যন্ত সুস্থ ভ্রূণ গঠন করা সম্ভব।


বিষয়টি আমাদের আশা জাগায় যে, কোনো একদিন হয়ত মহাকাশেও বংশবৃদ্ধি করা সম্ভব হবে। আমরা কেবল শূন্য অভিকর্ষ নয়, বরং চাঁদ বা মঙ্গলের মতো ভিন্ন ভিন্ন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব নিয়েও আগ্রহী। কারণ আমরা জানি, সেখানে মানুষের দীর্ঘমেয়াদী বসতি স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিষয়টি অনেকটা কল্পবিজ্ঞানের মতো মনে হলেও আসলে শুক্রাণু কীভাবে নারী প্রজননতন্ত্রের ভেতর দিয়ে চলে সে সম্পর্কে আমরা মৌলিক জ্ঞান পেতে পারছি।


সানা/ডিসি/আপ্র/৩০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব
৩০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাবের...

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে
২৯ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে

ছবি সংরক্ষণ, খুঁজে বের করা ও সম্পাদনার কাজ আরো সহজ করতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন সুবিধা। ক...

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত
২৯ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগজনক আচরণ শনাক্ত হওয়ায় নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশের পরিকল্পন...

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
২৮ সেপ্টেম্বর ২০২৬

এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে