গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:০৪ এএম ২০২৬
হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন শিশু।

শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩৮ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩১ জন শিশু মারা গেছে।

স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
এছাড়া ২৪ ঘণ্টায় ১০১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩২। এই সময়ে ৭০৪ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৭৫ জন শিশু।
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ চার হাজার ৬৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৭ হাজার ৯৬৬ জন রোগী, যাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।

এসি/আপ্র/০৪/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?
০৩ অক্টোবর ২০২৬

‘আপনার শিশুকে টিকা দিন’ কথাটা কি আমরা ভুলে গেছি?

স্বাস্থ্য প্রতিদিন===

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু
০৩ অক্টোবর ২০২৬

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০২ জন এবং...

হামে এক দিনে আরো চার মৃত্যু, মোট ১১১৪
০২ অক্টোবর ২০২৬

হামে এক দিনে আরো চার মৃত্যু, মোট ১১১৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে আরো চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল, আর ব...

ডেঙ্গুতে নয় মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতি
০২ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে নয় মাসে ২৫০ মৃত্যু, সেপ্টেম্বরে ভয়াবহ পরিস্থিতি

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। চলতি বছরের প্রথম নয় মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে