গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর: খায়রুল বাসার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৩০ এএম ২০২৬
সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর: খায়রুল বাসার
ছবি

খায়রুল বাসার

একসময় ছোট পর্দায় জনপ্রিয় জুটি ছিলেন অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। এই জুটির নাটক দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেসময় তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। যদিও দীর্ঘদিন বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই। 

সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই গুঞ্জনের অবসান ঘটিয়েছেন খায়রুল বাসার। 

 

অভিনেতা স্বীকার করেছেন, সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে গেছে কয়েক বছর আগে।


খায়রুল বাসার জানান, বিজ্ঞাপনে কাজ করার সময় দুজনার পরিচয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে ঠিক কী কারণে সেই সম্পর্ক ভাঙে সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি অভিনেতা। খায়রুল বাসার বলেন, ‘তখন গুঞ্জন বলে উড়িয়ে দিতাম। কারণ ‘ভালো’ কিছুই শেষ পর্যন্ত ভালো থাকে না। 

ভালো রাখাটা কঠিন হয়ে যায়। এ কারণেই এড়িয়ে যেতাম। তবে সাদিয়ার সঙ্গে আমার প্রেম ছিল।’ করোনা-পরবর্তী সময়ে টেলিভিশন নাটকে নিয়মিত জুটি হয়ে উঠেছিলেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। তাদের অভিনীত ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’ নাটকগুলো দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। 

তবে হঠাৎ করেই নাটক থেকে বিচ্ছিন্ন হয় এ জুটি। এর কারণও জানিয়েছেন খায়রুল বাসার। তার ভাষ্য, প্রায় তিন বছর আগে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নেন, তারা আর একসঙ্গে কাজ করবেন না।


এ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘সিদ্ধান্তটা নিতে হয়েছে প্রেমটা ভাঙার পর। আমার কাছে মনে হয়েছে, আমাদের একসঙ্গে কাজ না করাই ভালো। দুজনের জন্য ভালো বলেই আমরা কাজ করছি না। 

 

দর্শক আমাদের দেখতে চায়, কিন্তু আমাকে তো স্বাভাবিক থেকে কাজটা করতে হবে। তাকেও স্বাভাবিক থাকতে হবে। সত্যি বলতে, আমরা ওই জায়গাটি রাখিনি।’

ডিসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’
২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’

অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়া পাঁচ...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের...

বিয়ের আসরে প্রভা!
২৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের আসরে প্রভা!

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পুর...

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি
২৭ সেপ্টেম্বর ২০২৬

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। সেই উৎসবের আগমনী বাতাস যেন বইতে শুরু করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে