গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০০ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৬ এএম ২০২৬
এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল
ছবি

ছবি সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের জন্য নিয়মিত পুরস্কার ও স্বীকৃতি পেলেও এবার নিজের প্রতিষ্ঠানের জন্য পাওয়া সম্মাননা তার কাছে বিশেষ আনন্দের। 

 

গত (১৪ নভেম্বর) রাতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের মেকআপ প্রতিষ্ঠান ‘বাই পায়েল’-এর জন্য দ্বিতীয়বারের মতো পুরস্কার পেয়েছেন তিনি। প্রতিষ্ঠানটি ‘বেস্ট বিউটি স্যালন অব দ্য ইয়ার’ বিভাগে এই স্বীকৃতি অর্জন করেছে। 

 

পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে কেয়া পায়েল বলেন, ‘এই বছরে আমার মনে হয় এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি। তাই বছরটি আমার জন্য অনেক বিশেষ ও স্মরণীয় হয়ে থাকবে। সব মিলিয়ে খুব ভালো লাগছে। কিছুটা নার্ভাসও ছিলাম। 

 

তবে দর্শক যখন প্রশংসা করেন, তখন সত্যিই ভালো লাগে। মঞ্চ থেকে নামার পর অনেকেই আমার কাজের প্রশংসা করেছেন। মানুষের এই ভালোবাসা ও স্বীকৃতি আমাকে আনন্দিত করেছে।’ নিজের ব্যবসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘অভিনেত্রী হিসেবে সব সময়ই পুরস্কার পাই। তবে আজকের পুরস্কারটি আমার কাছে অনেক বেশি সম্মানের। এটি আমার জন্য অনুপ্রেরণাও।

 


জীবনে ব্যবসা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। খুব অল্প সময় আগে আমার মেকআপ প্রতিষ্ঠান “বাই পায়েল” শুরু করেছি। উত্তরায় অবস্থিত প্রতিষ্ঠানটি “বেস্ট বিউটি স্যালন অব দ্য ইয়ার” স্বীকৃতি পেয়েছে। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের।’ 

 

ব্যবসা শুরুর কারণ জানিয়ে কেয়া পায়েল বলেন, সাজগোজের প্রতি ছোটবেলা থেকেই আমার আলাদা ভালো লাগা রয়েছে। মেয়েদের সাজসজ্জার বিষয়টি আমি উপভোগ করি। যে কাজটি করতে ভালো লাগে এবং যে বিষয়ে নিজের আগ্রহ রয়েছে, সেটিকেই পেশা হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করেছি। 

 

এদিকে অভিনয়েও নিয়মিত ব্যস্ততা রয়েছে কেয়া পায়েলের। ভালো গল্প ও নতুন চরিত্রে কাজ করার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে। একজন শিল্পী হিসেবে ভালো গল্প ও চরিত্রে কাজ করতে পারাটাই আমার কাছে বড় তৃপ্তির বিষয়।

 


ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’ প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী। দর্শকেরা নাটকটি দেখলে তার চরিত্রের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পারবেন বলে জানান তিনি। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কেয়া পায়েল বলেন, অভিনয়ের কাজ বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। 

 

অল্প সময়ের মধ্যে একটি চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে হয়। এ জন্য শুটিং বেশ পরিশ্রমের এবং অনেক সময় কষ্টকরও হয়ে ওঠে।

ডিসি/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার
১৫ নভেম্বর ২০২৬

জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার

সুরের ভুবনে কত গান, কত স্মৃতি আর অসংখ্য শ্রোতার ভালোবাসা দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের মায়ায় সেই ভুবনই সমৃ...

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
১৫ নভেম্বর ২০২৬

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হ...

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি
১৫ নভেম্বর ২০২৬

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি

বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন। শখ করে সেটির নামও রেখেছিলেন ‘ফিওনা’। কিন্তু সেই ম্...

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’
১৫ নভেম্বর ২০২৬

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’

সাত বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম ‘বোকা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার; য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই