গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৯ এএম ২০২৬
সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’
ছবি

ছবি সংগৃহীত

সাত বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম ‘বোকা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার; যা ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রকাশ পেয়েছে সিডি ও ক্যাসেটেও। অ্যালবামের সব গানের কথা ও সুর করার পাশাপাশি কণ্ঠও দিয়েছেন শিল্পী নিজেই। 

 

শুক্রবার সন্ধ্যায় ঢাকার ইএমকে সেন্টারে এক অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, হামিন আহমেদ এবং জয় শাহরিয়ারের মা শাহরিয়া আখতার বুলু।

 


নতুন অ্যালবাম নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয় শাহরিয়ার বলেন, “সাত বছর পর আমার নতুন অ্যালবাম এল। প্রথম অ্যালবামের মতই দারুণ উচ্ছ্বসিত আমি। বরাবরের মত নিজের ভালো লাগার জায়গা থেকেই গানগুলো করেছি, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।” 

 

ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি অন্য ফরম্যাটেও অ্যালবাম প্রকাশের কারণ ব্যাখ্যা করে এই শিল্পী বলেন, “এই ডিজিটাল যুগে সিডি ও ক্যাসেটসহ অ্যালবাম প্রকাশের মূল উদ্দেশ্য হল বর্তমান প্রজন্মকে ফিজিক্যাল অ্যালবামের সঙ্গে পরিচিত করানো। 

 

নানা দেশে গত কয়েক বছরে সিডি ও ভিনাইলের প্রসার বেড়েছে। 

আমি নিশ্চিত আমাদের দেশেও সেই ধারা আবার শুরু হবে।” 

আজব রেকর্ডসের ব্যানারে প্রকাশিত ‘বোকা’ অ্যালবামটি সিডি, ক্যাসেট ও বুকলেট আকারে সংগ্রহের পাশাপাশি স্পটিফাই, আইটিউন্স, অ্যামাজন, ডিজার এবং স্বাধীনসহ দেশ-বিদেশের সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। 

 

আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবের পাশাপাশি অ্যালবামটি ঘিরে বিশেষ টি-শার্ট এনেছে ‘এন স্টোরিজ’।

ডিসি/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি
১৫ নভেম্বর ২০২৬

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি

বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন। শখ করে সেটির নামও রেখেছিলেন ‘ফিওনা’। কিন্তু সেই ম্...

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব
১৫ নভেম্বর ২০২৬

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তাঁর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে চিত্রনায়িক...

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়জীবনে চার শতাধিক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। ‘এটা আমাদে...

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’
১৪ নভেম্বর ২০২৬

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই