গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

ভুলের জন্য শ্রাবণের আবেগঘন বার্তা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৬ এএম ২০২৬
ভুলের জন্য শ্রাবণের আবেগঘন বার্তা
ছবি

ছবি সংগৃহীত

দুই হাঁটুর উপরে হাত দিয়ে, বিষন্ন মনে মাঠে বসে থাকার ছবি পোস্ট করেছেন মেহেদী হাসান শ্রাবণ। ছবিটিও রঙিন নয়, সাদাকালো। এই ছবিটিই বলে দিচ্ছে, পাকিস্তান ম্যাচে করা ভুলের জন্য তিনি কতটা অনুতপ্ত, ক্ষত-বিক্ষত। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে পোস্ট আগলে রেখেছিলেন শ্রাবণ। 

 

মাঠ ছেড়েছিলেন ক্লিনশিট নিয়ে। শনিবার পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালেও পোস্টে তিনি ছিলেন বিশ্বস্ত দেয়াল হয়ে। কিন্তু তাড়াহুড়া করে শেষ দিকে বড় ভুল করে বসলেন শ্রাবণ। হজম করলেন গোল। বাংলাদেশও ১-০ গোলে হেরে ছিটকে গেল ঘরের মাঠের সাফ চ্যাম্পিয়নশিপ থেকে। 

 

লম্বা থ্রোয়ে শ্রাবণ বল পাঠিয়েছিলেন মাঝমাঠে। কিন্তু সেখানে তার সতীর্থদের কেউ ছিল না। বল যায় পাকিস্তান হাইয়ান খাট্টাকারে পায়ে। এরপর তা আসে আব্দুল সামাদ শেহজাদের কাছে। তিনিই নিচু শটে পরাস্ত করেন শ্রাবণকে। 

ঝাঁপিয়ে বল আটকাতে পারেননি মিতুল মারমার বদলে সাফে পোস্টে দায়িত্ব পাওয়া এই গোলকিপার। ওই ভুলের কারণে শ্রাবণ এখন সমালোচকদের কাঠগড়ায়। শ্রাবণ নিজেও স্বপ্ন ভাঙার বেদনায় বিধ্বস্ত। 

 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইবুকে হৃদয় ভাঙার ইমোজি দিয়ে তিনি আন্তরিক ক্ষমা চেয়েছেন সবার কাছে। “গত রাতে আপনাদের সবার সাথে উৎসব করার স্বপ্ন আমিও দেখেছিলাম, ভারী হৃদয়ে এই কথাগুলো লিখছি। 

 

একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে এবং এর কারণে যে হতাশা তৈরি হয়েছে, তা বুঝতে পারছি। এই মুহূর্তটিকে আমি একটি বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আমার আন্তরিক ক্ষমা প্রার্থনা। “আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।”

ডিসি/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪৯ বছরের পুরোনো ব্যাটের গল্প শোনালেন শচীন
১৫ নভেম্বর ২০২৬

৪৯ বছরের পুরোনো ব্যাটের গল্প শোনালেন শচীন

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবে পরিচিত শচীন টেন্ডুলকার। ভারতীয় এই কিংবদন্তি...

২০৩১ সাল পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে ৯ দল নিয়েই
১৫ নভেম্বর ২০২৬

২০৩১ সাল পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে ৯ দল নিয়েই

অনেকদিন ধরেই আলোচনা চলছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ানোর নিয়ে। এর পক্ষে জোরালো সমর্থ...

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান
১৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

ম্যাচের শেষ বাঁশির পরও হামজা-ফারহানরা মাঠে বসে আছেন। গ্যালারীতে দর্শকরাও নিস্তব্ধ। ২৩ বছর পর সাফ চ্য...

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পেসারদের দিকে তাকিয়ে শান্ত
১৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানাতে পেসারদের দিকে তাকিয়ে শান্ত

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষের কন্ডিশন,...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই