গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫২ এএম ২০২৬
মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি
ছবি

ছবি সংগৃহীত

বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন। শখ করে সেটির নামও রেখেছিলেন ‘ফিওনা’। কিন্তু সেই ম্যানিকুইনই নাকি মাঝেমধ্যে নিজে থেকে জায়গা বদলে ফেলত! এমন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। 

 

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, শেষ পর্যন্ত ম্যানিকুইনটি খুলে ফেলতে বাধ্য হন তিনি। বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে পালন করেন বিশেষ কিছু ধর্মীয় আচারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। 

শ্রুতির ভাষ্য, কিছু কিছু জায়গার অস্বাভাবিক শক্তি কিংবা পরিবেশ তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু অনুভব না করলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যেই অস্বাভাবিক কিছু একটা মনে হতো তার।


সেই বাড়িতেই রাখা ছিল মানুষের সমান উচ্চতার ম্যানিকুইনটি। শ্রুতি জানান, একটি বাড়তি পোশাক আলমারিতে রাখার জায়গা না থাকায় সেটি ম্যানিকুইনের গায়ে পরিয়ে রেখেছিলেন। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন তারা। 

 

তবে কিছুদিন পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। অভিনেত্রীর দাবি, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা বদলাত। বিষয়টি ক্রমেই অস্বস্তিকর হয়ে ওঠে তার কাছে। এ সময় ২০০৭ সালে মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘আই অ্যাম লেজেন্ড’-এর কথাও মনে পড়ে যায় শ্রুতির। ওই সিনেমাতেও ম্যানিকুইনকে ঘিরে রহস্যময় ঘটনা দেখানো হয়েছিল।


শেষ পর্যন্ত আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। ম্যানিকুইনটি খুলে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। শ্রুতির ভাষায়, ‘ওটাকে খুলে ফেলে দিই। একেবারে ফেলেই দিই।’ এরপর বাড়ির পরিবেশ শান্ত করতে হনুমান চালিসা শুনতেন বলে জানান শ্রুতি। 

 

হাতে নুন নিয়েও কিছু ধর্মীয় আচার পালন করেন তিনি। এমনকি পুরো বাড়িটি কার্যত বন্ধ করে রেখেছিলেন। অভিনেত্রীর দাবি, এসব করার পর থেকেই বাড়ির পরিবেশ শান্ত রয়েছে। এদিকে একই সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়েও কথা বলেছেন শ্রুতি হাসান। 

 

তার কথায়, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বেড়ে উঠেছেন, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান কিংবা ঈশ্বরের উপাসনার তেমন প্রচলন ছিল না।

 

 বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
 

সংশ্লিষ্ট খবর

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’
১৫ নভেম্বর ২০২৬

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’

সাত বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম ‘বোকা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার; য...

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব
১৫ নভেম্বর ২০২৬

অপু-বুবলী নন, অন্য এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন শাকিব

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। তাঁর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে চিত্রনায়িক...

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়জীবনে চার শতাধিক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। ‘এটা আমাদে...

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’
১৪ নভেম্বর ২০২৬

কেরালা উৎসবে মূল লড়াইয়ে ‘বনলতা সেন’

ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই