গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২০ এএম ২০২৬
জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার
ছবি

ছবি সংগৃহীত

সুরের ভুবনে কত গান, কত স্মৃতি আর অসংখ্য শ্রোতার ভালোবাসা দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের মায়ায় সেই ভুবনই সমৃদ্ধ করেছেন রুনা লায়লা। আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) জন্মদিন উপলক্ষে কিংবদন্তি এই শিল্পীকে ঘিরে থাকছে বিশেষ আয়োজন। 

 

উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হলো একটি স্বর্ণের গিটার। রুনা লায়লার জন্মদিন উপলক্ষে ‘রুনা মহল’ শিরোনামে ব্যতিক্রমী একটি অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল আই। 

 

সেখানে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বর্ণের গিটার উপহার দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।


বিশেষ এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা। 

 

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা আফজাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর। ‘রুনা মহল’ অনুষ্ঠানে উঠে আসবে রুনা লায়লার জীবনের নানা অজানা অধ্যায় ও উল্লেখযোগ্য গল্প। 

 

আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ এই আয়োজন। 

 

অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে রয়েছেন আরিফ খান। প্রযোজনা করেছেন অনন্যা রুমা। প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা। 

 

চলচ্চিত্রের গান ছাড়াও দেশাত্মবোধকসহ বিভিন্ন ধারার সংগীতে রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান। দীর্ঘ সংগীতজীবনে নিজস্ব কণ্ঠশৈলী ও গায়কি দিয়ে তিনি মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে।

ডিসি/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
১৫ নভেম্বর ২০২৬

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হ...

এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬

এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের জন...

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি
১৫ নভেম্বর ২০২৬

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি

বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন। শখ করে সেটির নামও রেখেছিলেন ‘ফিওনা’। কিন্তু সেই ম্...

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’
১৫ নভেম্বর ২০২৬

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’

সাত বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম ‘বোকা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার; য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই