গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৫ নভেম্বর ২০২৬

মেনু

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৪ এএম ২০২৬
সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোর অভিযোগে একজন গ্রেফতার, তদন্তে নতুন মোড়
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। কিন্তু গ্রেফতারের পরেই নতুন মোড় নিলো মামলার তদন্ত। পুলিশের গ্রেফতারের পদ্ধতিকে বেআইনি বলে জানিয়ে অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলো মুম্বাইয়ের আদালত। 

 

কিছু বিকৃত ও অশ্লীল ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে শুক্রবার (১৩ নভেম্বর) মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন সোনাক্ষী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিল্লি থেকে গ্রেফতার করা হয় আরিয়ান দীপক জৈন নামে এক ব্যক্তিকে। 

 

দিল্লির শাহদরার জগৎপুরি থানা এলাকা থেকে সকাল ১০টা ১১ মিনিট নাগাদ তাকে গ্রেফতার করা হয়। এর পর তাকে মুম্বাইয়ের বান্দ্রা আদালতে হাজির করানো হয়। তবে অভিযুক্তকে মুম্বাইয়ে নিয়ে আসার আগে দিল্লির স্থানীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হয়নি বলে জানান আদালত। 

এই বিষয়টিকেই বেআইনি গ্রেফতারের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করেন বিচারক।


আদালতের পর্যবেক্ষণ, দিল্লি থেকে সরাসরি অভিযুক্তকে মুম্বাইয়ে আনা হয়েছে। অথচ অন্য রাজ্য থেকে কাউকে গ্রেফতার করে নিয়ে আসার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে চলা প্রয়োজন। কেন সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, তার সন্তোষজনক ব্যাখ্যাও নাকি দিতে পারেনি তদন্তকারী সংস্থা। 

 

অন্য দিকে, বান্দ্রা পুলিশের তরফে অভিযুক্তকে তিন দিনের হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছিল। পুলিশের দাবি ছিল, যে মাধ্যম বা ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে সোনাক্ষীর বিকৃত ছবি তৈরি করা হয়েছিল, সেটির সন্ধান পাওয়া প্রয়োজন। 

 

পাশাপাশি, এই ঘটনায় আরও তদন্ত করতে চায় পুলিশ। কিন্তু পুলিশের সেই আবেদনের বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবীরা। তাদের দাবি, গ্রেফতারের আগে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি অভিযুক্তকে। এমনকি তাকে গ্রেফতারের কারণও জানানো হয়নি। আইনজীবীদের আরও বক্তব্য, দিল্লির স্থানীয় আদালতে হাজির না করিয়েই অভিযুক্তকে বিমানে করে মুম্বাইয়ে আনা হয়েছে।


আদালত জানান, অভিযুক্তের বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে, তাতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সে ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস)-এর ৩৫(১)(বি) ধারার নির্দিষ্ট নিয়ম মেনে গ্রেফতার করতে হয়। 

 

গ্রেফতার কেন প্রয়োজন, তার কারণও নথিভুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু তদন্তকারী আধিকারিক সেই নিয়ম যথাযথভাবে মেনেছেন, এমন প্রমাণ আদালতে পেশ করা যায়নি বলেই খবর। বিচারকের পর্যবেক্ষণ, শুধু তদন্তের স্বার্থে কোনও ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে রাখা যায় না। 

 

তার জন্য আইনে নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরি। সেই কারণেই এই গ্রেফতারকে বেআইনি বলে ঘোষণা করে অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।

ডিসি/আপ্র/১৫/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার
১৫ নভেম্বর ২০২৬

জন্মদিনের আগে রুনা লায়লা উপহার পেলেন স্বর্ণের গিটার

সুরের ভুবনে কত গান, কত স্মৃতি আর অসংখ্য শ্রোতার ভালোবাসা দীর্ঘ সংগীতজীবনে কণ্ঠের মায়ায় সেই ভুবনই সমৃ...

এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল
১৫ নভেম্বর ২০২৬

এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের জন...

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি
১৫ নভেম্বর ২০২৬

মুম্বাইয়ের বাড়িতে অস্বাভাবিক অনুভূতি, যা জানালেন শ্রুতি

বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন। শখ করে সেটির নামও রেখেছিলেন ‘ফিওনা’। কিন্তু সেই ম্...

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’
১৫ নভেম্বর ২০২৬

সাত বছর পর এল জয় শাহরিয়ার নতুন অ্যালবাম ‘বোকা’

সাত বছরের বিরতি ভেঙে নতুন অ্যালবাম ‘বোকা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার; য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই