গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চকলেট মুখে ফুকেটের পথে সাদিয়া আয়মান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:২৩ এএম ২০২৬
চকলেট মুখে ফুকেটের পথে সাদিয়া আয়মান
ছবি

ছবি সংগৃহীত

থাইল্যান্ডের ফুকেটে অবকাশযাপন করছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। ভ্রমণের আনন্দঘন সময়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ছবিতে তার প্রাণখোলা হাসি নজর কেড়েছে অনুরাগীদের।

ছবিগুলো প্রকাশ করে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছেন সাদিয়া। তিনি লিখেছেন, ‘আমি এতটাই খুশি ছিলাম যে আমার চোখ দুটিও যেন হাসছিল, যার জন্য সেগুলো প্রায় দেখাই যাচ্ছিল না।’

তবে ছবিগুলোর সঙ্গে জড়িয়ে আছে মজার একটি ঘটনাও। ছবি তোলার আগে চকলেট খেয়েছিলেন অভিনেত্রী। পরে খেয়াল করেন, চকলেটের দাগ তখনো ঠোঁটের চারপাশে লেগে রয়েছে। বিষয়টি নিজেই হাস্যরসের সঙ্গে তুলে ধরে সাদিয়া লিখেছেন, ‘আমি চকলেট খেয়েছিলাম, যা এখনো আমার ঠোঁটের চারপাশে লেগে আছে! মুছতে ভুলে গিয়েছিলাম।’

নিজের এই স্বাভাবিক ও প্রাণবন্ত মুহূর্তটিই পছন্দ হয়েছে অভিনেত্রীর। তাই ছবিগুলো প্রকাশের কারণ জানিয়ে তিনি লিখেছেন, ‘এই ছবিগুলো পোস্ট না করে পারলাম না, কারণ নিজেকে ভীষণ কিউট লাগছিল।’

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া আরো লিখেছেন, ‘ফুকেট থেকে কেপ প্যানওয়া যাওয়ার এই সুন্দর গাড়ি ভ্রমণটা খুব উপভোগ করেছি। কী দারুণ আর শান্ত একটা দিন ছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব ছবির মাধ্যমে ভ্রমণের আনন্দের পাশাপাশি নিজের একেবারে স্বাভাবিক ও হাস্যোজ্জ্বল মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

এসি/আপ্র/১২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’
২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’

অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়া পাঁচ...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের...

বিয়ের আসরে প্রভা!
২৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের আসরে প্রভা!

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পুর...

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি
২৭ সেপ্টেম্বর ২০২৬

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। সেই উৎসবের আগমনী বাতাস যেন বইতে শুরু করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে