গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অনুমতি ছাড়া টাবুর ছবি-কণ্ঠ ব্যবহার করা যাবে না, আদালতের নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:০৯ এএম ২০২৬
অনুমতি ছাড়া টাবুর ছবি-কণ্ঠ ব্যবহার করা যাবে না, আদালতের নির্দেশ
ছবি

বলিউড অভিনেত্রী টাবু

অনুমতি ছাড়া নিজের নাম, ছবি, কণ্ঠস্বর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে তৈরি করা যেকোনো কনটেন্টের অপব্যবহার বন্ধে বড় আইনি জয় পেয়েছেন বলিউড অভিনেত্রী টাবু। 

 

মূলত, অভিনেত্রীর ব্যক্তিত্ব ও প্রচার স্বত্ব সুরক্ষায় এক অন্তর্বর্তীকালীন নির্দেশনায় গুগল, মেটা ও এক্সের মতো প্রধান ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এই নিষেধাজ্ঞা জারি করেছেন দিল্লি হাইকোর্ট।  

 

বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চ এই রায় দেন। আদালতের নির্দেশনায় গুগল, মেটা (ফেসবুক ও ইনস্টাগ্রাম), এক্স (সাবেক টুইটার) এবং রেডিটের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোকে টাবুর নাম ও ছবি সংবলিত ১৫০টিরও বেশি অননুমোদিত ও বিভ্রান্তিকর লিংক (ইউআরএল) দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

আদালতের এই আদেশের ফলে টাবুর প্রকৃত নাম ‘তাবাসসুম ফাতিমা হাশমি’, তার মঞ্চ নাম ‘টাবু’, স্থিরচিত্র, সিনেমার দৃশ্য, কণ্ঠস্বর, স্বাক্ষর থেকে শুরু করে এআই প্রযুক্তি বা ডিপফেকের মাধ্যমে তৈরি যেকোনো বিকৃত কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। 

 

এ ছাড়া তার অনুমতি ছাড়া ছবি বা নাম ব্যবহার করে বিভিন্ন পণ্য বা মার্চেন্ডাইজ বিক্রিও নিষিদ্ধ করা হয়েছে। সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে টাবুর বিভিন্ন সিনেমার অংশ বা সাক্ষাৎকার এআই দিয়ে সম্পাদনা করে অশালীন ও বিকৃত কনটেন্ট তৈরি করার অভিযোগ ওঠে। 

 

এমনকি তার নামে ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির ভুয়া বুকিং দেওয়া এবং তার নামে মিথ্যা বক্তব্য ছড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। 

 

বিষয়টি তার দীর্ঘদিনের তৈরি করা ভাবমূর্তি ও ব্যক্তিগত জীবনের মর্যাদা ক্ষুণ্ন করছে উল্লেখ করে অভিনেত্রী আদালতে আবেদন জানান।

ডিসি/আপ্র/১০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

ভেনিস-টরন্টোর পর এবার শিকাগোতে রুবাইয়াতের সেই সিনেমা

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ঐতিহাসিক যাত্রার পর একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নিচ্ছে...

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ
১৬ সেপ্টেম্বর ২০২৬

রাণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

বলিউডি পরিচালক আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমার দুই পর্বই ‘কাঁপিয়ে দিয়েছে’। দর্শকরা সিনেমাটি নিয়ে প্রশং...

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা
১৬ সেপ্টেম্বর ২০২৬

‘ফ্রি প্যালেস্টাইন’ বলায় গায়ককে বাদ, প্রতিবাদে সরে গেলেন সহশিল্পীরা

মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার পর মার্কিন র‌্যাপার ম্যাকলেমোরকে এড শিরানের ‘লুপ’ সফর থেকে বাদ দেওয়া...

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা
১৬ সেপ্টেম্বর ২০২৬

জীবনের উত্থান-পতন নিয়ে যা বললেন পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। প্রায় ২৮ বছরের অভিনয়জীবনে মানুষের কাছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে