গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩২ এএম ২০২৬
নিলামে উঠছে অভিনেতা রাজপাল যাদবের বাড়ি
ছবি

রাজপাল যাদব

ঋণখেলাপির দায়ে বড় ধরনের আইনি ও আর্থিক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ব্যাংক থেকে নেওয়া কোটি কোটি রুপির ঋণ পরিশোধ করতে না পারায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তার পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ ঝুলিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে পাওনা মেটাতে না পারলে অভিনেতার এই সম্পত্তি নিলামে তুলে নেওয়া হবে। 

 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখা থেকে স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী দেবীর নামে ১৬ কোটি ৬১ লাখ রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। তবে দীর্ঘ দিন পার হলেও সেই ঋণ পরিশোধ করেননি তিনি। 

 

বছর দুয়েক আগেও তাকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছিল। 

 

সে সময় ব্যাংকের সঙ্গে সাময়িক একটি সমঝোতা হলেও পরবর্তীতে আর অর্থ শোধ করা হয়নি। যার পরিপ্রেক্ষিতে সম্প্রতি শাহজাহানপুরে তার পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ টানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আগামী ৯ সেপ্টেম্বর বাড়িটি নিলামে তোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।

 


আইনি ও আর্থিক জটিলতা অবশ্য রাজপাল যাদবের জন্য নতুন নয়। এর আগে ৯ কোটি রুপির একটি চেক বাউন্স মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে ১১ দিন দিল্লির জেলে থাকতে হয়েছিল। 

 

পরে আদালত শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করলেও পাওনা টাকা মেটাতে ব্যর্থ হওয়ায় গত জুলাইয়ে ফের তাকে তিন মাসের কারাদণ্ড দেয় আদালত। 

 

সেই মামলার ধাক্কা সামলে ওঠার আগেই এবার পৈতৃক সম্পত্তি হারানোর ঝুঁকিতে পড়লেন এই অভিনেতা। 

 

তবে রাজপাল যাদবের পরিবারের দাবি, বিষয়টি নিয়ে সমাধান খোঁজার চেষ্টা চলছে। অভিনেতার বড় ভাই শ্রীপাল যাদব জানিয়েছে, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং শিগগিরই এর সমাধান হয়ে যাবে।

ডিসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’
২৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশ থেকে যাচ্ছে ‘রইদ’

অস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়া পাঁচ...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান
২৭ সেপ্টেম্বর ২০২৬

সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা মানা যায় না: সাদিয়া আয়মান

ঢাকার ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ‘ব্রাউনফিশ’-এ হামলা ও ভাঙচুরের...

বিয়ের আসরে প্রভা!
২৭ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের আসরে প্রভা!

অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় আসেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি পুর...

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি
২৭ সেপ্টেম্বর ২০২৬

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

ঘনিয়ে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। সেই উৎসবের আগমনী বাতাস যেন বইতে শুরু করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে