গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩০ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবে শুটিং করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো।

দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখের বরাতে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ ও সৌদি গেজেট। 

টেলিভিশন সিরিজ ‘Breaking Bad’-এ জনপ্রিয় চরিত্র গাস ফ্রিং-এর ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা ‌‘কালেমা শাহাদাহ’ পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তুর্কি আল-শেখ।

ইসলাম গ্রহণের পর একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজও আদায় করেন জিয়ানকার্লো এসপোসিতো।

চলচ্চিত্র ও টেলিভিশনে কয়েক দশকের ক্যারিয়ারে নিজের অভিনয় দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন এসপোসিতো। ‘Breaking Bad’, ‘Better Call Saul’, ‘The Mandalorian’-সহ বেশ কয়েকটি হলিউড প্রযোজনায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই চরিত্রের জন্য একাধিক পুরস্কারের মনোনয়নও পেয়েছেন তিনি।

তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদিতে কাজ করার সময় মুসলিমদের সঙ্গে পরিচয় এবং সেখানকার ইতিবাচক অভিজ্ঞতা এসপোসিতোর ওপর প্রভাব ফেলে। এরপরই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এই হলিউড অভিনেতা।
 
তিনি আরো জানান, সৌদিতে শুটিংয়ের সময় পাওয়া আতিথেয়তা ও স্থানীয় মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসপোসিতো।

এদিকে, স্থানীয় একটি মসজিদে জনপ্রিয় এই হলিউড অভিনেতার নামাজ পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতোমধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশ নিয়েছেন এসপোসিতো।

‘Seven Dogs’ সৌদি আরবে নির্মিত বড় প্রযোজনাগুলোর একটি। নিজেদের বিনোদন ও চলচ্চিত্র খাত সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পী ও নির্মাণ প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে কাজ করছে সৌদি।

এসি/আপ্র/২১/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খানের ‘জলপবন’
২২ আগস্ট ২০২৬

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খানের ‘জলপবন’

বড়পর্দায় বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী রুনা খান। ‘হালদা’...

দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ‘স্পিরিট’ প্রযোজকের
২২ আগস্ট ২০২৬

দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ ‘স্পিরিট’ প্রযোজকের

দক্ষিণের আলোচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও প্রভাস অভিনীত মেগা প্রজেক্ট ‘স্পিরিট’ থেকে অভিনেত্রী...

হলিউডের ‘ওয়াক অব ফেমে’ সাফা কবির
২২ আগস্ট ২০২৬

হলিউডের ‘ওয়াক অব ফেমে’ সাফা কবির

বিশ্ব বিনোদন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানগুলোর একটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস...

আট বছরের প্রেম ও দুই সন্তানের পর আইনি বিয়ে করলেন অর্জুন
২২ আগস্ট ২০২৬

আট বছরের প্রেম ও দুই সন্তানের পর আইনি বিয়ে করলেন অর্জুন

 দীর্ঘ আট বছরের নিবিড় প্রেম পর অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই