গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

বাথরুমে লুকিয়ে প্রাণে বেঁচে যান ইমরান হাশমি!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ০৩:০২ এএম ২০২৬
বাথরুমে লুকিয়ে প্রাণে বেঁচে যান ইমরান হাশমি!
ছবি

ছবি সংগৃহীত

প্রায় ১৮ বছর আগের ঘটনা। বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জান্নাত’ মুক্তির পর কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা। কিন্তু সেখানে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, নিরাপত্তার স্বার্থে অভিনেতাকে অভিনব উপায় অবলম্বন করতে হয়।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান হাশমি জানান, কুনাল দেশমুখ পরিচালিত ‘জান্নাত’ সিনেমাটি মুক্তির পর ২০০৮ সালের ১৬ মে আইপিএল চলাকালীন কলকাতার একটি শপিংমলে ‘মিট-অ্যান্ড-গ্রিট’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে তাকে একঝলক দেখতে ভক্তদের বিশাল ভিড় জমে। প্রথম দিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দ্রুত তা জনসমুদ্রে রূপ নেয় এবং একপর্যায়ে সেই শপিং মলের নিরাপত্তা ভেঙে পড়ার উপক্রম হয়।

ইমরান জানান, অবস্থা এমন হয় যে তার প্রায় ‘পদপিষ্ট’ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

সেদিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে অভিনেতা বলেন, একেবারে সাধারণ কথাবার্তা দিয়েই অনুষ্ঠান শুরু হয়েছিল, কিন্তু দ্রুতই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় এবং পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে মলের মালিক বাধ্য হয়ে ভিড় সামলাতে আমাকে একটি বাথরুমে সরিয়ে নিয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকতে হয়েছিল।

সেই সময়ে নিজের এমন বিপুল জনপ্রিয়তা দেখে তিনি নিজেও রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন বলে জানান এই অভিনেতা।

ইমরান হাশমি ও সোনাল চৌহান অভিনীত ক্রাইম-ড্রামা ঘরানার ‘জান্নাত’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছিল। প্রেম, অপরাধ ও ক্রিকেটের ম্যাচ ফিক্সিংয়ের পটভূমিতে নির্মিত এই সিনেমাটি গত ১৬ মে মুক্তির ১৮ বছর পূর্ণ করেছে। ইমরান হাশমি অকপটে স্বীকার করেন, ‘জান্নাত’ সিনেমাটি নিঃসন্দেহে তার অভিনয় জীবনের অন্যতম বড় একটি মোড় ছিল।

এসি/আপ্র/১৮/০৫/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা
০৮ অক্টোবর ২০২৬

পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা

পর্দায় একসময় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাতিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্...

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর
০৮ অক্টোবর ২০২৬

আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা পাটেকর নিজেকে বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্...

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান
০৮ অক্টোবর ২০২৬

বিদায় নানা পাটেকর: শক্তিমান অভিনয়ের এক অধ্যায়ের অবসান

বলিউডে অনেক অভিনেতা এসেছেন, জনপ্রিয় হয়েছেন, সময়ের সঙ্গে হারিয়েও গেছেন। কিন্তু কিছু অভিনয়শিল্পী থাকেন...

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা
০৭ অক্টোবর ২০২৬

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা

আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই