গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৪ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৪৭ এএম ২০২৬
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান থাকবেন কি?
ছবি

ছবি সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত ‘দ্য ডার্টি পিকচার’ মুক্তির পর কেটে গেছে প্রায় ১৫ বছর। এবার আলোচিত সিনেমাটির দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। তবে নতুন ছবিতে কার জীবন উঠে আসবে, তা এখনই প্রকাশ করতে নারাজ তিনি।

সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অংশ নিয়ে একতা জানান, দীর্ঘ ১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের উদ্যোগ নিয়েছেন। তার হাতে এমন একটি গল্প এসেছে, যা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। তবে নতুন সিনেমার অভিনয়শিল্পী, নির্মাণের বিস্তারিত কিংবা মুক্তির সময় সম্পর্কে কিছু জানাননি এই প্রযোজক।

নতুন ছবির গল্প ঘিরে কৌতূহল

প্রথম সিনেমার প্রসঙ্গ টেনে একতা বলেন, ‘দ্য ডার্টি পিকচার’-এ সিল্ক স্মিতার জীবনকে বিশেষ দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছিল। নিজের যৌনতা ও পরিচয় নিয়ে স্বাধীন অবস্থান নেওয়ায় সমাজের সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী। তবে একতার মতে, সিল্ককে অসহায় নারী হিসেবে দেখার সুযোগ নেই। বরং নিজের পরিচয় ও যৌনতার প্রকাশকে উদ্‌যাপন করা একজন মানুষ ছিলেন তিনি। তার দৃষ্টিতে, সিনেমাটির সাফল্যের পেছনে এই দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

নতুন সিনেমাটিও কোনো একজন ব্যক্তির জীবনকে কেন্দ্র করে নির্মিত হবে বলে জানিয়েছেন একতা। তবে সেই ব্যক্তি কে, তা আপাতত গোপন রাখছেন তিনি। ফলে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর গল্পে কোন তারকার জীবনের ছায়া দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

একই সঙ্গে প্রশ্ন উঠেছে, নতুন কিস্তিতে কি আবারো সিল্ক স্মিতার চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে? তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রথম সিনেমায় ছিলেন বিদ্যা বালান

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। মিলন লুথরিয়া পরিচালিত সিনেমাটিতে সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। এ ছাড়া অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত এই সিনেমায় চলচ্চিত্রজগতে তাঁর প্রতিষ্ঠা পাওয়ার সংগ্রাম এবং নানা প্রতিকূলতার চিত্র উঠে এসেছিল।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ সিল্ক স্মিতা তার ১৮ বছরের অভিনয়জীবনে চার শতাধিক সিনেমায় কাজ করেছিলেন। ৩৫ বছর বয়সে চেন্নাইয়ে নিজের বাড়িতে তার মৃত্যু হয়।

অন্যদিকে, ‘দ্য ডার্টি পিকচার’-এ অভিনয়ের জন্য বিদ্যা বালান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান। সিনেমাটি তার অভিনয়জীবনের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচিত হয়। এবার এর দ্বিতীয় কিস্তিতে বিদ্যা থাকবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

এসি/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান
১২ অক্টোবর ২০২৬

নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আকুতি নিয়েই চিরবিদায় নিলেন নাসিমা খান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। জীবনের শেষ দিনগুলোতে তাঁর সবচ...

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের
১১ অক্টোবর ২০২৬

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুললেন অভিনেত্রী অধরা খান। পাশাপাশি যোগাযোগের অভাবের অভিযো...

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের
১১ অক্টোবর ২০২৬

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আপত্তিকর ও অসম্মতিমূলক ছবি তোলার প্রবণতা নিয়ে কঠোর অবস্থান নিয়...

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে