গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১৩ এএম ২০২৬
এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। তবে বিভিন্ন দেশের উৎসবে অংশ নিচ্ছে। প্রশংসা পাচ্ছে। এ বছরেই সিনেমাটি ঘুরে এসেছে বিখ্যাত মস্কো উৎসব ও কাজান উৎসবে। 

এছাড়া মেলবোর্ন উৎসবেও প্রদর্শিত হয়েছিল এটি। এবার নতুন গন্তব্য। একসঙ্গে দুটি। অস্ট্রেলিয়ার দুটি উৎসবে নির্বাচিত হয়েছে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। এগুলো হলো, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি ও ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা আসিফ।


জানা গেছে, ২৯ অক্টোবর শুরু হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি, চলবে ১ নভেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এ উৎসবে ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমা প্রদর্শিত হবে। অন্যদিকে পার্থের উৎসবটি শুরু হবে ১২ নভেম্বর, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। 

এটিও চার দিনের উৎসব। এই উৎসব মূলত সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবেরই আরেকটি অধ্যায়; নেপথ্যের আয়োজক একই। বলা দরকার, ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার গল্প মূলত দেশের যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপট নিয়ে। 

এতে দেখা যায়, দর্শক চাহিদার চাপে কিভাবে মূল যাত্রার চেয়ে ‘প্রিন্সেস রোজী’ নামের এক নৃত্যশিল্পী হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এ চরিত্রেই আছেন আশনা হাবিব ভাবনা। এই চরিত্রের জন্য তাকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। 

 

চরিত্রটি করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন। সিনেমায় ভাবনা ছাড়া বাকি সকলেই আসল যাত্রার শিল্পী।

ডিসি/আপ্র/০৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফের মা হতে চলেছেন কিয়ারা
০৭ অক্টোবর ২০২৬

ফের মা হতে চলেছেন কিয়ারা

বলিউডের অন্যতম তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আবারও তাদের পরিবারে আসতে চলেছে নতুন অ...

ওয়ার্নার ব্রাদার্সকে কিনে হলিউডে নতুন রাজত্ব প্যারামাউন্টের
০৭ অক্টোবর ২০২৬

ওয়ার্নার ব্রাদার্সকে কিনে হলিউডে নতুন রাজত্ব প্যারামাউন্টের

হলিউডে আরও বড় হলো একচ্ছত্র আধিপত্যের লড়াই। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা দর-কষাকষি, প্রতিদ্বন্দ্বী...

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী
০৭ অক্টোবর ২০২৬

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির আলোচিত চলচ্চিত্র ‘বহুরূপী’র প্রায় দুই বছর পর আবারও জনপ্রিয় ‘ঝিমলি’...

সালমানের নামে চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’
০৭ অক্টোবর ২০২৬

সালমানের নামে চণ্ডীগড়ে তৈরি হচ্ছে ‘দ্য সালমান টাওয়ার্স’

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের নামে চণ্ডীগড়ে তৈরি হতে যাচ্ছে একটি বড় আবাসন প্রকল্প। বহুতল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই