গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

সিনেমায় নিশো-মেহজাবীন জুটি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৬ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৭ এএম ২০২৬
সিনেমায় নিশো-মেহজাবীন জুটি
ছবি

ছবি সংগৃহীত

টিভি নাটকের অন্যতম সফল জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। তাদের বহু নাটক দর্শকের অসামান্য ভালোবাসা পেয়েছে। তাদের সেই চেনা রসায়ন এবার আরো বড় পরিসরে, ভিন্ন আঙ্গিকে আসবে বড় পর্দায়। হ্যাঁ, সিনেমায় জুটি হচ্ছেন নিশো ও মেহজাবীন। 

ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে তাদের। এ বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সে সময়ই খবরটা সামনে আসে। তবে নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি তখনো।


সোমবার (৫ অক্টোবর) রাতে তারকাদ্বয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায়। শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড় পর্দা অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকের সামনে। 

প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে। ওই সূত্রের দাবি, বর্তমানে ‘পুলসিরাত’-এর প্রস্তুতির শেষের দিকে। জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। আর এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।


আর মুক্তি? সূত্রের দাবি, রোজার ঈদকে ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা। জানুয়ারিতে শুটিং আর ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশন শেষে মার্চে রোজার ঈদেই বড় পর্দায় অভিষেক হতে পারে নিশো-মেহজাবীনের। সেই সঙ্গে নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে। 

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের অন্যতম আলোচিত ও সফল সিনেমাগুলো এসেছে এই প্রতিষ্ঠান থেকেই। তাই ‘পুলসিরাত’ নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে দর্শকের। 

প্রসঙ্গত, ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’, ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব সিনেমায় দেখা গেছে নিশো-মেহজাবীনকে।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা
০৬ অক্টোবর ২০২৬

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’...

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি
০৬ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে তাড়াহুড়ো নেই, স্পষ্ট জানালেন কৌশানি

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন টলিউডের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত। বি...

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’
০৬ অক্টোবর ২০২৬

ভাইরাল হওয়ার প্রতিযোগিতা নিয়ে শিমুল-লামিমার ‘চেকআউট’

সোশাল মিডিয়ায় লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার নিরন্তর প্রতিযোগিতার পেছনের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে...

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল
০৬ অক্টোবর ২০২৬

আয়কর বিভাগের অভিযানে যা বললেন ক্ষুব্ধ রাকুল

কিছুদিন আগেই অভিনেত্রী রাকুল প্রীত সিং-এর বাড়িতে আয়কর দপ্তর অভিযান চালিয়েছিল। রাকুল এবং তার স্বামী জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে