গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মেনু

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:৩১ এএম ২০২৬
বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও
ছবি

ছবি সংগৃহীত

সময় বদলের সঙ্গে বদলেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আগের অনেক সামাজিক বিধিনিষেধ এখন আর ততটা প্রভাবশালী নয়। বিয়ের আগে মানসিক কিংবা শারীরিক ঘনিষ্ঠতাকেও অনেকে আগের মতো অস্বাভাবিকভাবে দেখেন না। সম্পর্কের এই পরিবর্তনকে সময়ের স্বাভাবিক বিবর্তন হিসেবেই দেখছেন পরিচালক কিরণ রাও।

‘লাস্ট স্টোরিজ ৩’-এর প্রচারণায় এক সাক্ষাৎকারে নতুন প্রজন্মের প্রেম ও সম্পর্কের ধরন নিয়ে নিজের মতামত তুলে ধরেন কিরণ। তার পরিচালিত গল্পে তরুণদের সম্পর্কের ভিন্ন বাস্তবতা উঠে আসার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়, বর্তমান প্রজন্ম প্রেমের ক্ষেত্রে আগের তুলনায় বেশি স্বাধীন কি না, নাকি তারা কিছুটা হালকা মনোভাবাপন্ন?

জবাবে কিরণ তরুণদের ‘হালকা’ না বলে ‘স্বাধীনচেতা’ হিসেবে দেখতে চান। তার মতে, আগের প্রজন্মের তুলনায় বর্তমান সময়ের তরুণরা নিজেদের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে অনেক বেশি স্বচ্ছন্দ।

কিরণ বলেন, ‘আমার মনে হয়, আমাদের প্রজন্মের তুলনায় এখনকার তরুণদের মধ্যে অনেক বেশি স্বাধীনতা। নিজেদের প্রকাশ করার ধরনও বদলে গেছে। পৃথিবীটাও এখন অনেকটা আলাদা। আমরা সেই পরিবর্তনটাই গল্পের মাধ্যমে তুলে ধরতে চেয়েছি।’

বর্তমান প্রজন্মের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়েও কথা বলেন তিনি। তার মতে, দুজন মানুষ একে অপরের প্রতি আকৃষ্ট হতে পারেন, কিন্তু সেই আকর্ষণকে সব সময় প্রচলিত কোনো সম্পর্কের নাম দিতে চান না। আর সেখান থেকেই তৈরি হতে পারে নানা জটিলতা ও অপ্রত্যাশিত পরিস্থিতি।

কিরণের ভাষায়, ‘দুজন তরুণ-তরুণী একে অপরের প্রতি আকৃষ্ট। তারা কোনো সম্পর্কে আবদ্ধ নয়। এরপর তারা কী করবে, সেটাই গুরুত্বপূর্ণ। তাদের কিছু সিদ্ধান্তের কারণে হঠাৎ নানা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয়, এর মধ্যেই মজাটা লুকিয়ে আছে।’

নিজের প্রজন্মের সঙ্গে বর্তমান সময়ের প্রেমের পার্থক্যও তুলে ধরেন কিরণ। তার মতে, একসময় সমাজ নির্দিষ্ট কিছু সম্পর্ককেই স্বাভাবিক ও গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করত। বিয়ের আগে শারীরিক সম্পর্ক যেমন সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না, তেমনি বিয়ের পরও নিজের সঙ্গীর বাইরে অন্য কারও সঙ্গে মানসিক ঘনিষ্ঠতাকে সহজভাবে দেখা হতো না।

তিনি বলেন, ‘আমাদের সময়ে মানুষের কাছ থেকে নির্দিষ্ট ধরনের সম্পর্কেরই প্রত্যাশা করা হতো। বিয়ের আগে শারীরিক সম্পর্ক তো ছিলই না, এমনকি বিয়ের পরেও সেই সম্পর্কের বাইরে অন্য কারও সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়াকে সহজভাবে দেখা হতো না। এখন সেই পরিস্থিতি আর নেই।’

কিরণের মতে, সম্পর্কের এই পরিবর্তনকে শুধু পুরোনো নৈতিকতার মাপকাঠিতে বিচার না করে সময়ের পরিবর্তনের অংশ হিসেবেও দেখা প্রয়োজন। নতুন প্রজন্ম নিজেদের অনুভূতি, আকর্ষণ ও সম্পর্ককে আগের তুলনায় ভিন্নভাবে সংজ্ঞায়িত করছে।

আর এই বদলে যাওয়া মানসিকতা, ব্যক্তিস্বাধীনতা ও সম্পর্কের জটিলতাই নিজের কাজের মাধ্যমে তুলে ধরতে আগ্রহী কিরণ রাও।

এসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় আবেগঘন ঋতুপর্ণা
২৪ নভেম্বর ২০২৬

মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় আবেগঘন ঋতুপর্ণা

মাকে হারানোর শূন্যতা সময়ের সঙ্গে মুছে যায় না। প্রিয়জনের স্মৃতি মনের গভীরে থেকে যায় আজীবন। মায়ের মৃত্...

তৃতীয় রোববারেই আট সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’
২৪ নভেম্বর ২০২৬

তৃতীয় রোববারেই আট সিনেমার রেকর্ড ভাঙলো ‘রামায়ণ’

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে নীতেশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর ও যশ অভিনীত পৌরা...

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরেই প্রশংসায় তানিয়া বৃষ্টি
২৪ নভেম্বর ২০২৬

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরেই প্রশংসায় তানিয়া বৃষ্টি

মস্তিষ্কের টিউমার ও কেমোথেরাপির ধকল কাটিয়ে দীর্ঘ নয় মাস পর অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। প...

মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা
২৩ নভেম্বর ২০২৬

মিথিলা নয়, এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা

দেশের ওটিটি ইতিহাসে অন্যতম সফল চরিত্র ‘অ্যালেন স্বপন’। ২০২২ সালে ‘সিন্ডিকেট’ সিরিজে প্রথম এই চরিত্রে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই