গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
ছবি

ছবি সংগৃহীত

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। নির্মাতা মম জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে ‘কাট-পিস’ সিনেমা। 

চিত্রনাট্য তৈরি হয়েছে পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের জগৎকে নিয়ে। বিজ্ঞপ্তিতে মম বলেন, গার্মেন্টসের ঝুট ব্যবসা শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। 

কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই কাট-পিস নির্মাণের শুরু। 

কাট পিস এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন মম। কাট-পিস তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। 

মুক্তির হিসেবে এটি হতে যাচ্ছে অভিনেত্রীর প্রথম সিনেমা। 

 

সিনেমাটি নিয়ে অভিনেত্রীর ভাষ্য, “কাট-পিস আমার তৃতীয় সিনেমা। কিন্তু এটি প্রথম মুক্তি পাচ্ছে। তাই এই সিনেমা নিয়ে খুব এক্সসাইটেড আমি। এখানে আমার চরিত্রের নাম মালা। যাকে দেখলে মনে হবে পাশের বাড়ির মেয়ে।”

 


এই সিনেমাটি দিয়ে সিফাত আমিন শুভরও চলচ্চিত্রে যাত্রা শুরু হচ্ছে। এই অভিনেতা বলেন, “ঝুটপট্টি ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ সবার কাছেই পরিচিত। মিরপুরে থাকার কারণে এই বিষয়টি আমার খুব চেনাজানা। 

অভিনয়ের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি না হলেও গল্পটি অনেকের কাছে পরিচিত মনে হবে।” এর মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম আইটেম গান ‘ছাপ্পা’। 

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি।

ডিসি/আপ্র/৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান
০৪ অক্টোবর ২০২৬

বাবার পরামর্শে যে সিদ্ধান্ত বদলেছিলেন সালমান খান

বলিউডে দীর্ঘ অভিনয়জীবন সালমান খানের। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি নানা বিতর্ক ও কঠিন সময়ও পার করতে হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে