গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৪ এএম ২০২৬
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ছবি

ছবি সংগৃহীত

গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’, সবখানেই তার ‘হিংস্র’ উপস্থিতি। কোরবানির ঈদে ‘রকস্টার’ দিয়ে গায়ক চরিত্রেও মুগ্ধ করেছেন অভিনেতা। এবার পুরোদস্তুর প্রেমে ফিরছেন শাকিব। নতুন সিনেমা ‘মহব্বত’। 

নির্মাণে হিমেল আশরাফ। যিনি প্রেমের গল্প নির্মাণে সিদ্ধহস্ত। এর আগে তার নির্মাণেই ‘প্রিয়তমা’ দিয়ে ইন্ডাস্ট্রি মাত করেছিলেন শাকিব। অতঃপর ‘রাজকুমার’-এও তাদের সাফল্য অব্যাহত থাকে।


দুই বছরেরও বেশি সময় পর হিমেলের সিনেমায় শাকিব। যদিও এ খবর আগেই জানা গিয়েছে। তবে আজ নতুন করে এলো সিনেমার নাম ঘোষণা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্টের জন্য একটি পোস্টার প্রকাশ করেছেন হিমেল। 

তাতে দেখা গেল, কালো ওভারকোট পরে এক যুবক হেটে যাচ্ছে, তার হাত ধরে আছে এক তরুণী। আর ওপরে লাল রঙে লেখা ‘মহব্বত’। সিনেমার নায়ক যে শাকিব খান, তা তো জানা। তবে নায়িকা কে, সেটা এখনো জানাননি সংশ্লিষ্টরা। 

 

নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লেখেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।” নামের সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখও। 

আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। 

আর ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান। ফলে সফল নির্মাতা-প্রযোজক-অভিনেতা ত্রয়ী আবারও আসছেন দর্শকমনে ঝড় তুলতে। এখন কেবল অপেক্ষা।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
০১ অক্টোবর ২০২৬

শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’

দুই দশকের বেশি ধরে বলিউউ ইন্ডাস্ট্রির তারকাদের গল্প-আড্ডা, বিতর্কের একটি ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সেলিবে...

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
০১ অক্টোবর ২০২৬

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

বয়স ৩৯। তার মধ্যে ২৯ বছর ধরেই আছেন অভিনয়ে। কারণ শুরুটা ছোটবেলা থেকেই। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি। বয়স...

পূজার মনে পুজোর আমেজ
০১ অক্টোবর ২০২৬

পূজার মনে পুজোর আমেজ

আসছে বাঙালি সনাতন ধর্মাবলবীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। পুজোর বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। এম...

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা
০১ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছে দেশের জনপ্রিয় তারকারা

বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে