গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪০ এএম ২০২৬
পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, জামিন বাতিল চায় রাষ্ট্রপক্ষ
ছবি

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদক আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১৭ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। পরীমনির আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলম এ তারিখ নির্ধারণ করেন। 

 

মঙ্গলবার মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। এদিন পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতে হাজির হয়ে শুনানি পেছানোর আবেদন করেন। আবেদনে আইনজীবী বলেন, কিছুদিন আগে পায়ে আঘাত পাওয়ার পর পরীমনি অসুস্থ ছিলেন। হঠাৎ পায়ের ব্যথা বেড়ে যাওয়ায় তার চলাফেরায় অসুবিধা হচ্ছে। এ কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।


তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মোয়াজ্জম হোসেন ওই আবেদনের বিরোধিতা করেন। তিনি পরীমনির জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে আইনজীবীর মাধ্যমে তার হাজিরা গ্রহণের আবেদনও বাতিলের দাবি করেন। 

মোয়াজ্জম হোসেন বলেন, “মামলাটি অভিযোগ গঠনের জন্য আছে। আসামি কয়েক বছর ধরে আদালতে না এসে সময় প্রার্থনা করছে, যা অগ্রহণযোগ্য। তার জামিন বাতিল করে অভিযোগ গঠনের প্রার্থনা করছি।” পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন। 

মামলার অপর দুই আসামি পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।
মামলা বৃত্তান্ত


২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমনি। এর কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ আগস্ট তার বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। 

পরে পরীমনিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলা করা হয়। প্রায় এক মাস কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। 

এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।


২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের পর মামলার বাদী র‌্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। পরে মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাই কোর্টে আবেদন করেন পরীমনি। 

 

২০২২ সালের ১ মার্চ হাই কোর্ট পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরে উচ্চ আদালতের নির্দেশে মামলাটিতে আবার অভিযোগ গঠনের শুনানির কার্যক্রম শুরু হয়।

ডিসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা
২৯ সেপ্টেম্বর ২০২৬

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্...

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা
২৯ সেপ্টেম্বর ২০২৬

বিজয়কে নিয়ে রাশমিকার প্রেমময় মন্তব্যে মুগ্ধ অনুরাগীরা

বাস্তব জীবনের প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় এক...

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের
২৯ সেপ্টেম্বর ২০২৬

মিমির বিয়ের পাত্র নয়, খাবারের তালিকায় আগ্রহ সৃজিতের

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, খ...

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা
২৮ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলি হয়েও ফিলিস্তিনের পক্ষে, কারণ জানালেন দুই নির্মাতা

ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‌্যাচেল জোরের নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে