গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

কঙ্গনার ফিরিয়ে দেওয়া যে সিনেমায় বদলে যায় বিদ্যা বালানের ভাগ্য

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০১:৩৪ এএম ২০২৬
কঙ্গনার ফিরিয়ে দেওয়া যে সিনেমায় বদলে যায় বিদ্যা বালানের ভাগ্য
ছবি

কঙ্গনার ফিরিয়ে দেওয়া যে সিনেমায় বদলে যায় বিদ্যা বালানের ভাগ্য

অভিনয় জীবনে অনেক সময় একটি সঠিক সিদ্ধান্ত বা বড় কোনো সুযোগ হাতছাড়া হওয়া ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ক্ষেত্রেও তেমনটি ঘটেছিল। তার ফিরিয়ে দেওয়া একটি কাজ পরবর্তীতে বিদ্যা বালানের ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমায় পরিণত হয়। 

 

২০১১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর কেন্দ্রীয় চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন কঙ্গনা রানাওয়াত। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনীনির্ভর এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও কঙ্গনা তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে বিদ্যা বালান এই চরিত্রে অভিনয় করে রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা পান।

 


এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, এই ছবিতে অভিনয় না করার জন্য তার কোনো আক্ষেপ নেই। বলেছিলেন, আমি সবসময়ই বলেছি ‘দ্য ডার্টি পিকচার’ একটি দুর্দান্ত সিনেমা। আমার মনে হয় না যে আমি বিদ্যা বালানের চেয়ে ভালো অভিনয় করতে পারতাম। 

 

তবে মাঝে মাঝে মনে হয়, আমি সম্ভবত তখন এই ছবির সম্ভাবনাগুলো পুরোপুরি বুঝতে পারিনি। একটি মফস্বল শহরের মেয়ের নায়িকা হওয়ার স্বপ্ন এবং পরবর্তীতে সাহসী অভিনয়ের মাধ্যমে খ্যাতি ও চরম একাকীত্বের কাহিনী নিয়ে নির্মিত হয়েছিল এই ছবি।

 

 মিলান লুথরিয়া পরিচালিত ও একতা কাপুর প্রযোজিত এই সিনেমায় বিদ্যা ছাড়াও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। বক্স অফিসেও সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছিল। 

 

সে সময় কেবল ভারতেই এটি ১০৭ কোটি ৬৬ লাখ রুপি বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয়ের পরিমাণ ছিল প্রায় ১১৬ কোটি ৫৫ লাখ রুপি। এই সিনেমার মাধ্যমেই বিদ্যা বালান তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেন।
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে