গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

চুমু খাওয়া ছাড়াই ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৩০ এএম ২০২৬
চুমু খাওয়া ছাড়াই ২০০ কোটির ক্লাবে ইমরান হাশমি
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের সিনেমায় ইমরান হাশমি মানেই চুমু। সিরিয়াল কিসার খ্যাতিটাও এই অভিনেতার দখলে। স্বাভাবিকভাবেই তার সিনেমাতে একাধিক ঘনিষ্ট চুমুর দৃশ্য দর্শকের জন্য বরাদ্দ থাকেই। আর সেইসব চুমুর দৃশ্যগুলো দর্শক টানতে ভূমিকা রাখে বলেও মনে করেন অনেক বলিউডবোদ্ধা।

তবে ‘আওয়ারাপান ২’ সিনেমা দিয়ে কোনো চুমু বা ঘনিষ্ট দৃশ্য ছাড়াই একক অভিনেতা হিসেবে ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্যের দেখা পেলেন ইমরান।

দুই যুগের বেশি সময়ের ক্যারিয়ারে বহু সফল সিনেমা উপহার দিয়েছেন ইমরান হাশমি। তবে নায়ক হিসেবে এককভাবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁতে পারেননি এতদিন। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।

‘আওয়ারাপান ২’ সিনেমার হাত ধরে প্রথমবার একক নায়ক হিসেবে ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছেন এই অভিনেতা।

২০০৩ সালে বলিউডে অভিষেকের পর প্রায় ২৩ বছরের ক্যারিয়ারে অর্ধশতাধিক সিনেমায় অভিনয় করেছেন ইমরান। ‘আওয়ারাপান’, ‘জন্নত’, ‘রাজ’, ‘দ্য ডার্টি পিকচার’সহ বেশ কিছু সিনেমায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। এবার ‘আওয়ারাপান ২’-এর সাফল্যে ক্যারিয়ারে যোগ হলো নতুন মাইলফলক।

১৪ আগস্ট মুক্তির পর মাত্র দুই সপ্তাহের মধ্যেই সিনেমাটি ২০১ কোটি ৪৫ লাখ রুপি আয় করেছে বলে জানিয়েছে ‘ইন্ডিয়া টুডে’। এর মধ্যে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ছিল প্রায় ১৬১ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে আয় কিছুটা কমলেও ২০০ কোটির ঘর পেরিয়ে গেছে সিনেমাটি।

তবে সামনে সিনেমাটির আয় আরো কতটা বাড়বে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ বুধবার (২৬ আগস্ট) মুক্তি পেয়েছে বহুল আলোচিত ‘টক্সিক’। সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ থাকায় ‘আওয়ারাপান ২’-এর ব্যবসায় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মাত্র ৪৫ কোটি রুপি বাজেটে নির্মিত ‘আওয়ারাপান ২’ ইতোমধ্যে বাজেটের চার গুণেরও বেশি আয় করেছে। অর্থাৎ সিনেমাটির বক্স অফিস সাফল্য ইমরান হাশমির ক্যারিয়ারেও নতুন গতি এনে দিয়েছে।

নিতিন কক্কর পরিচালিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বরুণ চান্দা ও রুখসার রেহমানসহ অনেকে।

এর আগে ইমরান হাশমি অভিনীত ‘টাইগার ৩’ বিশ্বব্যাপী ৪৬৬ কোটি রুপির বেশি আয় করেছিল। তবে সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ইমরান হাশমি সেখানে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।

এবার তাই ‘আওয়ারাপান ২’-এর সাফল্য ইমরান হাশমির জন্য আরো বিশেষ- প্রথমবার একক নায়ক হিসেবে ২০০ কোটির মাইলফলক ছুঁলেন তিনি।

এসি/আপ্র/২৭/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে
২৭ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে কর...

সবাই আমাদের জন্য দোয়া করবেন: তাসরিফ খান
২৭ আগস্ট ২০২৬

সবাই আমাদের জন্য দোয়া করবেন: তাসরিফ খান

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস

নেপালে বন্যায় আটকা অপু বিশ্বাস, নিরাপদে আছেন নায়িকা
২৭ আগস্ট ২০২৬

নেপালে বন্যায় আটকা অপু বিশ্বাস, নিরাপদে আছেন নায়িকা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির মধ্যে দেশটিতে শুটিংয়ে থাকা জনপ্রিয় অভিনেত্রী...

নিজস্ব ছাপ রাখতেই গান লিখছি: বাপ্পা মজুমদার
২৫ আগস্ট ২০২৬

নিজস্ব ছাপ রাখতেই গান লিখছি: বাপ্পা মজুমদার

সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মুহূর্ত ও ফেলে আসা শূন্যতার স্মৃতিকে সংগীতে ধারণ করে নতুন গান ‘গলে যাওয়া স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে