গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মেনু

তরুণীর সঙ্গে গোবিন্দ, ‘মাথা খারাপ’ বললেন স্ত্রী সুনীতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:০৭ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
তরুণীর সঙ্গে গোবিন্দ, ‘মাথা খারাপ’ বললেন স্ত্রী সুনীতা
ছবি

ছবি সংগৃহীত

মুম্বাই বিমানবন্দরে অভিনেতা গোবিন্দের সঙ্গে এক তরুণীকে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। ভাইরাল ছবিতে থাকা তরুণীর পরিচয় নিয়ে আলোচনা চলছে। তার নাম কোমল রানি স্বর্ণকার বলে জানা গেছে। এরই মধ্যে কেউ কেউ তাকে গোবিন্দের কথিত প্রেমিকা বলেও দাবি করছেন।

এ নিয়ে মুখ খুলেছেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। স্বামীর সঙ্গে ওই তরুণীর ছবি নিয়ে প্রশ্ন করা হলে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে গোবিন্দকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতাকে গোবিন্দ ও কোমলের ভাইরাল ছবি দেখিয়ে প্রশ্ন করা হয়, তারা কি একসঙ্গে কোনো সিনেমার প্রচার করছেন? জবাবে সুনীতা বলেন, আগে তো সিনেমা তৈরি হতে হবে। সিনেমা তৈরির পরই সাধারণত প্রচার শুরু হয়। তবে প্রচার ছাড়াই যদি সবকিছু হয়ে যায়, তাহলে আর কী বলার আছে—এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন তিনি।

কোমলের পোশাক নিয়েও মন্তব্য করেন সুনীতা। তার ভাষ্য, মেয়ের বয়সী একটি তরুণীকে সঙ্গে নিয়ে ঘোরার আগে গোবিন্দের লজ্জা ও মানসম্মানের বিষয়টি ভাবা উচিত। একই সঙ্গে স্বামীর রুচিবোধ নিয়েও কটাক্ষ করেন তিনি।

এরপর গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলেও কটাক্ষ করেন সুনীতা। কোমলকে উদ্দেশ করে তিনি বলেন, তার ‘সুগার ড্যাডি’ যদি এতই ধনী হন, তাহলে অন্তত ভালো পোশাক পরা উচিত। নিজেদের সাজসজ্জা ও উপস্থাপনার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেন তিনি।

বিমানবন্দরে গোবিন্দের সঙ্গে দেখা যাওয়ার আগে কোমল খুব বেশি পরিচিত ছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসরণকারীর সংখ্যা প্রায় ১৫ হাজার। জানা গেছে, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। গোবিন্দের আসন্ন ‘রূপা’ ও ‘দুনিয়াদারি’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যেতে পারে বলেও খবর রয়েছে।

গোবিন্দ ও সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালে। তাদের দুই সন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্যজীবনে স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করেছেন সুনীতা। এবার বিমানবন্দরে তরুণীর সঙ্গে গোবিন্দের ছবি ঘিরে তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফাহমিদা নবী–সজীব দাসের একসঙ্গে ৪০ নতুন গান
১৫ আগস্ট ২০২৬

ফাহমিদা নবী–সজীব দাসের একসঙ্গে ৪০ নতুন গান

একসঙ্গে ৪০টি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী ও সংগীত পরিচালক সজীব...

আইয়ুব বাচ্চু চলে যাওয়ার পর খুব একা লাগে: জেমস
১৪ আগস্ট ২০২৬

আইয়ুব বাচ্চু চলে যাওয়ার পর খুব একা লাগে: জেমস

দীর্ঘ এক যুগ পর আগামী ১৬ আগস্ট ইতালির রাজধানী রোমে কনসার্টে গাইতে যাচ্ছেন নগরবাউল জেমস। একই দিন প্রয়...

ডান কানের শ্রবণশক্তি কমছে, চিকিৎসাধীন বিটিএস তারকা ভি
১৪ আগস্ট ২০২৬

ডান কানের শ্রবণশক্তি কমছে, চিকিৎসাধীন বিটিএস তারকা ভি

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য ভি জানিয়েছেন, তাঁর ডান কানের শ্রবণশক্তি উল্লেখযোগ্যভাব...

অতিরিক্ত ফোন ব্যবহারে গুরুতর ঘাড়ের সমস্যা নায়িকার
১৪ আগস্ট ২০২৬

অতিরিক্ত ফোন ব্যবহারে গুরুতর ঘাড়ের সমস্যা নায়িকার

দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যায় পড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণ ভারতের অভি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

লোডশেডিং নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা নাহিদ ইসলামের

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১৪ আগস্ট) এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি ২০০১-২০০৬ সময়কার লোডশেডিং সংকটের কথা মনে করিয়ে দিচ্ছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন নাহিদ ইসলাম সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে