গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের কেন নিয়োগ দিচ্ছে সরকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ১৪ মে ২০২৬ | আপডেট: ১১:২৮ এএম ২০২৬
বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের কেন নিয়োগ দিচ্ছে সরকার
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

অভিজ্ঞ এবং শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুযোগ দিচ্ছে সরকার। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি এই নিয়োগ দিতে পারবে। তবে এসব শিক্ষকদের সম্মানী দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই। 
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক স্বল্পতার কারণে শ্রেণিপাঠদান বিঘ্নিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। অপরদিকে, শিক্ষক নিয়োগের সুপারিশে দেরি করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)। পরিস্থিতি মোকাবিলায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকার এই উদ্যোগ নেওয়ার আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার নিজ এলকায় চাঁদপুরের কচুয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের কাজে লাগাতে পাইলটিং কার্যক্রম শুরু করেন। সেটির ফলাফল ইতিবাচক হওয়ায় সারাদেশে এই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেন তিনি।
আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ এবং শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী বলেন, আমাদের এখানে অনেক শিক্ষক আছেন, যারা সামাজিকভাবে কন্ট্রিবিউশন করতে চান। তারা তাদের মেধা ও প্রজ্ঞা সমাজের কাজে লাগাতে চান কিন্তু সুযোগ পান না। সরকারের পক্ষ থেকে আমরা একটা সুযোগ করে দিতে চাই।
অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, শিক্ষক নিয়োগ কার্যক্রম আমরা বাস্তবায়ন করবো না। কারা কীভাবে নিয়োগ দেবে তা নির্ধারিত রয়েছে। তবে কমিটিগুলোর বিষয়ে আমাদের নজরদারি থাকবে।   
উল্লেখ্য, গত ৯ এপ্রিল অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। একইসঙ্গে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের শিক্ষক পুল গঠন বাস্তবায়নে নির্দেশনার বিষয়টি অবহিত করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং গুণগত মানসম্পন্ন শিক্ষার জন্য শিক্ষকপুল গঠনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং গুণগত ও মানসম্পন্ন শিক্ষাদানের উদ্দেশ্যে অভিজ্ঞ এবং শারিরীকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ মোতাবেক সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটির অনুমোদনক্রমে অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের বিষয়ে নির্দেশনা দেওয়া হলো।
উপজেলাভিত্তিক শিক্ষক পুল গঠন: মন্ত্রণলয়ের অফিস আদেশে বলা হয়, উপজেলাভিত্তিক উপজেলার অবসরপ্রাপ্ত ও শারিরীকভাবে সক্ষম শিক্ষকদের দিয়ে একটি অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হলো।
শিক্ষক পুল থেকে সাময়িকভাবে শিক্ষক নিয়োগ: অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি, অ্যাডহক কমিটি’র অনুমোদনক্রমে প্রয়োজনের নিরীখে সাময়িকভাবে ওই পুল থেকে শিক্ষক নিয়োগ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

শিক্ষক সম্মানী দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান: প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে এ সংক্রান্ত সম্মানী ব্যয় নির্বাহ করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপচিালককে।
সানা/আপ্র/১৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আবু সাঈদ হত্যায় বেরোবিতে তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার
০১ অক্টোবর ২০২৬

আবু সাঈদ হত্যায় বেরোবিতে তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার ঘটনা...

বিসিএসের বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না
০১ অক্টোবর ২০২৬

বিসিএসের বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হতে পা...

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
০১ অক্টোবর ২০২৬

৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। বিশেষ এই বিসিএসে ২...

চুয়েটে এবার চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
৩০ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটে এবার চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে