গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১৫ বছর পর ১০০ টাকার দেনা শোধ করলেন দেনাদার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১১:১৮ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৩৪ এএম ২০২৬
১৫ বছর পর ১০০ টাকার দেনা শোধ করলেন দেনাদার
ছবি

ছবি সংগৃহীত

প্রায় ১৫ বছর আগে লেনদেনের সময় ভুলবশত ১০০ টাকা কম দিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই দায় ভুলে যাননি ব্রাহ্মণবাড়িয়ার শমসের আলী। অবশেষে পাওনাদারের হাতে সেই টাকা তুলে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুরে গিয়ে খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম এন এইচ খাদেম দুলালের হাতে ১০০ টাকা পরিশোধ করেন শমসের আলী।

শমসের আলী জানান, প্রায় ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানোসংক্রান্ত একটি লেনদেনের সময় তিনি ভুলবশত ১০০ টাকা কম দিয়েছিলেন। বিষয়টি দীর্ঘদিন ধরে তাকে তাড়িয়ে বেড়িয়েছে। তার বিশ্বাস, পরিমাণ যাই হোক, অন্যের পাওনা পরিশোধ করা নৈতিক দায়িত্ব। পরে জানতে পারেন, ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম শুক্রবারে মাঝে মাঝে গ্রামের বাড়িতে আসেন। সেই সুযোগেই তিনি পাওনা শোধ করতে যান।

এম এন এইচ খাদেম দুলাল বলেন, এত বছর আগের ওই লেনদেনের কথা তার মনেই ছিল না। ব্যস্ততার কারণে অনেক সময় টাকা গুণে নেওয়া হয় না। শমসের আলী এসে ১০০ টাকা ফেরত দিলে তিনি বিস্মিত হন। পরে সেই টাকা আবার শমসের আলীকেই ফিরিয়ে দিয়ে কিছু কিনে খাওয়ার অনুরোধ করেন।

তিনি বলেন, শমসের আলীর এই সততা তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

১৫ বছর আগের মাত্র ১০০ টাকার পাওনা শোধ করতে শমসের আলীর এই উদ্যোগ স্থানীয়দের কাছেও সততা, নৈতিকতা ও দায়বদ্ধতার অনুকরণীয় উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

এসি/আপ্র/০১/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি
২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মস...

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার
২৭ সেপ্টেম্বর ২০২৬

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফত...

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার...

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা
২৭ সেপ্টেম্বর ২০২৬

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা

অনুকূল আবহাওয়ায় নওগাঁয় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারে মিলছে ভালো দাম। গত বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে