গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিলেটের সমাবেশে নাহিদ ইসলাম

গণভোটের রায় না মানলে সরকারকে সহযোগিতা নয়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৫৩ এএম ২০২৬
গণভোটের রায় না মানলে সরকারকে সহযোগিতা নয়
ছবি

সিলেটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শনিবার সিলেট বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

সিলেট সংবাদদাতা: জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে এবং গণভোটের রায় উপেক্ষা করে, তাহলে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করে ক্ষমতায় থাকা তাদের জন্য কঠিন হবে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচারের দাবিতে’ এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে-তিনি জনগণের রায়কে সম্মান করে পাঁচ বছর নির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চান, নাকি জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে অন্যদের মতো পরিণতি বরণ করতে চান।

তিনি বলেন, ‘‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের প্রতি আমাদের সহযোগিতা থাকবে না।’’

প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ: বিএনপির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হচ্ছে।

তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠন করতে হবে। তা না হলে বর্তমান নির্বাচন কমিশনারদের পদত্যাগ করা উচিত।

সংবিধান সংস্কার নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার বনাম সংশোধন’ নিয়ে নতুন করে বিতর্কের প্রয়োজন নেই। ঐকমত্য কমিশনের আলোচনার মধ্যেই এ বিষয়ে সমাধান হয়েছিল।

তিনি বলেন, শুধু সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন সম্ভব নয়। দেশের প্রয়োজনীয় মৌলিক সংস্কার করতে হলে সংস্কার পরিষদ বা গণপরিষদের প্রয়োজন হবে।

নাহিদ ইসলাম বলেন, বিএনপির ৩১ দফায় সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচনের পর তারা সংস্কারের বিষয়টি ভুলে গেছে। এখন তারা শুধু সংশোধনের কথা বলছে।

জুলাই আন্দোলনের আত্মত্যাগ স্মরণের আহ্বান: এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি যদি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ছাত্র-তরুণদের আন্দোলন এবং দেশের মানুষের আত্মত্যাগ ভুলে যায়, তাহলে এর রাজনৈতিক পরিণতি তাদের ভোগ করতে হবে।

তিনি বলেন, ‘‘জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের দায়িত্ব সরকারের।’’

ভারতের আন্দোলনরত তরুণদের অভিনন্দন: ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ও জুলাই আন্দোলনের পক্ষ থেকে ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ: দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজধানীতে তীব্র গ্যাস সংকট চলছে। এর আগে জ্বালানি তেল, বিদ্যুৎ ও এলপিজির দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চাপে রয়েছে।

তিনি বলেন, বাজেটে মধ্যবিত্তের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে। দেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হলেও সংস্কার কার্যক্রম না থাকায় সরকার সেই সহযোগিতা পাচ্ছে না।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
সানা/ডিসি/আপ্র/২৫/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে