গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মায়ের বকুনিতে অভিমান, পরদিন মিলল শিশুটির মরদেহ

জেলা প্রতিনিধি, রংপুর

জেলা প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ২০:৪৬ পিএম, ২০ জুন ২০২৬ | আপডেট: ১৩:৩৬ এএম ২০২৬
মায়ের বকুনিতে অভিমান, পরদিন মিলল শিশুটির মরদেহ
ছবি

নিহত সানজিদার ছবিটি পরিবার থেকে সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার একদিন পর দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের একটি পাটখেত থেকে শনিবার বেলা দেড়টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সানজিদা (৯) ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১৯ জুন) দুপুরে বাড়ির উঠানে খেলাধুলার সময় অপর এক শিশুর সঙ্গে সানজিদার ঝগড়া হয়। এ ঘটনায় তার মা তাকে বকাঝকা করলে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজাখুঁজির পাশাপাশি সন্ধ্যার পর মাইকিং করেও তার সন্ধান পাননি। নিখোঁজের ঘটনায় পুরো পরিবার উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটায়।

শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ডালিয়া সেচ ক্যানালের পাশের একটি পাটখেতে ভুট্টাগাছ ভাঙতে গিয়ে আসিফ (১৭) নামে এক কিশোর শিশুটির মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিশুটির মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনাস্থল ও সানজিদার বাড়িতে ভিড় করেন উৎসুক মানুষ।

স্থানীয় বাসিন্দা আনিছুল ইসলাম বলেন, “গতকালও শিশুটিকে খেলাধুলা করতে দেখেছি। আজ তার নিথর দেহ পাওয়া গেল। নিষ্পাপ এই শিশুর কী অপরাধ ছিল? আমরা ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাই।”

ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, “সানজিদা আমার মেয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গতকাল তাকে না পেয়ে পরিবার মাইকিং করেছে। আজ তার মরদেহ পাওয়া গেল। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।”

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে দেখা গেছে, তার চোখ দুটি দাবানো ছিল।” ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

সানা/কেএমএএ/আপ্র/২০/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি
২৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে জেলা পরিষদ প্রশাসকের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মস...

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার
২৭ সেপ্টেম্বর ২০২৬

২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী গ্রেফতার

দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফত...

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে কাভার্ড ভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার...

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা
২৭ সেপ্টেম্বর ২০২৬

এক যুগ পর পাটের ভালো দাম, খুশি নওগাঁর চাষিরা

অনুকূল আবহাওয়ায় নওগাঁয় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারে মিলছে ভালো দাম। গত বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে