গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রবাসী শেখ ফরিদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ০১:০৮ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ২০:৫৮ এএম ২০২৬
প্রবাসী শেখ ফরিদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে মানববন্ধন
ছবি

ছবি প্রতিনিধি

জামালপুর শহরের দেউরপাড় চন্দ্রা এলাকার সমাজসেবক ও প্রবাসী শেখ ফরিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শনিবার (১৩ জুন) দুপুরে দেউরপাড় চন্দ্রা জামতলা মোড়ে আয়োজিত এ মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রবাসী শেখ ফরিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

বক্তারা বলেন, শেখ ফরিদ দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন। এলাকার উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর ভূমিকা রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবাসী শেখ ফরিদের পিতা মোঃ চান মিয়া, স্থানীয় বাসিন্দা ফজলুল হক, হাসান তারেক, প্রবাসী শেখ ফরিদের মা মোছাঃ ফিরোজা বেগমসহ আরো অনেকে।

বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল কিংবা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান এবং প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন সম্মানিত ব্যবসায়ী ও সমাজসেবকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার শুধু ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করে না, বরং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত করেন এবং ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সানা/আপ্র/১৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন সন্তানসহ...

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন...

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার
২৬ সেপ্টেম্বর ২০২৬

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার

৩৭০ বিষধর সাপ বাঁচিয়ে রাখাই কঠিন ॥ বেতন-ভাতা ও সাপের খাবার জোগাতেই হিমশিম

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম
২৬ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য জনগণ তাঁকে ভোট দিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই