গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পতাকা বৈঠকেও অমীমাংসিত সীমান্তে ১২ জনের ভাগ্য

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ২১:১০ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০৬:২৭ এএম ২০২৬
পতাকা বৈঠকেও অমীমাংসিত সীমান্তে ১২ জনের ভাগ্য
ছবি

সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ওই ১২ জনের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে -ছবি সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি। সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ওই ১২ জনের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি পুশ ইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে ওই ১২ জনকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়। তবে বিএসএফ পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং যাচাই শেষ না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ফলে তারা আপাতত সীমান্ত এলাকাতেই অবস্থান করবেন বলে জানানো হয়। এর আগে শুক্রবার ভোর ও রাতের বিভিন্ন সময়ে প্রাগপুর ও মহিষকুন্ডি সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির টহল ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পরে তাদের ভারতীয় ভূখণ্ডেই ফিরিয়ে নেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা ও প্রাগপুর কোম্পানি কমান্ডার আসাদুজ্জামান অংশ নেন। ভারতের পক্ষে রানীনগর বিএসএফ কোম্পানি কমান্ডার সুনীল কুমার যাদব উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হলেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তা ব্যর্থ হয়। এরপর পরিস্থিতি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ প্রথমে অংশ নেয়নি। পরে শনিবার বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে শূন্যরেখায় অবস্থান করা ওই ১২ জন এখনো সীমান্তবর্তী পাটখেতের আইলে অবস্থান করছেন। গরম ও অনিশ্চয়তার মধ্যে বিশেষ করে শিশুদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মানবিক কারণে স্থানীয়রা তাদের খাবার ও পানি সরবরাহ করছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিএসএফ জানিয়েছে তারা পরিচয় যাচাই করছে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিজিবি কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ মেনে নেবে না বলে তিনি জানান।

অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ব্যক্তিরা তাদের নাগরিক কি না তা যাচাই করা হচ্ছে, আর যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে পতাকা বৈঠক হলেও সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের ভাগ্য এখনো অমীমাংসিতই রয়ে গেছে।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে