গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী

কোটি কোটি টাকা দিতে চাইলেও আদ্ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জেলা প্রতিনিধি, নরসিংদী

জেলা প্রতিনিধি, নরসিংদী

প্রকাশিত: ২১:০৮ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪৫ এএম ২০২৬
কোটি কোটি টাকা দিতে চাইলেও আদ্ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
ছবি

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল -ছবি সংগৃহীত

আদ্ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে কার্যক্রম পরিচালনা করলেও শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজ তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার দলমত নির্বিশেষে জনগণকে সেবা দিতে কাজ করছে। এখন সরকারি সেবা পেতে কাউকে ঘুষ দিতে হয় না বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং জনগণের কল্যাণে কাজ করছে। আদ্ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাই আইন অনুযায়ী তার লাইসেন্স বাতিল করা হয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে অন্যদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে কিছু রাজনৈতিক মহলের অবস্থানের সমালোচনাও করেন। তিনি জানান, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে সেবা প্রদান শেষে প্রয়োজন হলে রোগীকে হাসপাতালে নেওয়া হবে। চীনের সহায়তায় তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি- যেখানে শিশু ও নারীদের চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্ দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগীদের নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হাসপাতালটি ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯
০৪ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতা...

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা
০৪ অক্টোবর ২০২৬

হাসপাতাল তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা ও জনসেবার গুণগত মান...

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
০৪ অক্টোবর ২০২৬

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী গড় আয়ু, মৃত্যুর কারণ ও অসুখ নিয়ে একটি প্রতিবেদন প্রক...

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়
০৪ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে সর্দি-জ্বরের রোগীর উপচে পড়া ভিড়

সারাদেশে ক্রমশ বেড়ে চলেছে জ্বর-সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আবহাওয়ার পরিবর্তনের কারণে ইনফ্লুয়েঞ্জা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে