গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাজেটে চাঁদাবাজির স্বীকৃতি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০১:০৫ এএম ২০২৬
বাজেটে চাঁদাবাজির স্বীকৃতি দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন
ছবি

শনিবার চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী -ছবি সংগৃহীত

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট জনগণের কল্যাণের জন্য নয়; বরং ক্ষমতাসীনদের দলীয় স্বার্থরক্ষার জন্য করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটি কোনো বাজেট নয়, বরং দলীয় লোকজনের সুবিধা নিশ্চিত করার একটি গেজেট। এই বাজেটের মাধ্যমে চাঁদাবাজি ও অনিয়মকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।’ তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম চলছে। দেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হলেও জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হলেই দুই দেশের মধ্যে প্রকৃত অর্থে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হবে। তিনি বলেন, আমাদের দল চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়িত নয় এবং গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

বাজেটের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতিফলন প্রস্তাবিত বাজেটে নেই। এ কারণে তিনি বাজেটের সমালোচনা করেন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের
২৫ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে ৭০-৮০ ইনজেকশন দেওয়ার অভিযোগ তানভীরের

জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ ও কারাব...

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের
২৫ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসনের অভিযোগ নাহিদের

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার প্...

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: শফিকুর রহমান

বাংলাদেশে গণমাধ্যম ও বিচারব্যবস্থা কখনোই পুরোপুরি স্বাধীন ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন
২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই