গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগ নিষিদ্ধ ঘোষণা অর্থমন্ত্রীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১২:০২ এএম ২০২৬
আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগ নিষিদ্ধ ঘোষণা অর্থমন্ত্রীর
ছবি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী -ছবি সংগৃহীত

দেশের কোনো আর্থিক প্রতিষ্ঠানে আর রাজনৈতিক নিয়োগ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজার পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে এবং একটি নতুন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন গঠন করা হয়েছে, যেখানে সব পেশাদার ব্যক্তি নিয়োগ পেয়েছেন। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, কোনো রাজনৈতিক নিয়োগ রাখা হয়নি এবং ভবিষ্যতেও আর কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক নিয়োগ থাকবে না।

তিনি বলেন, যোগ্য পেশাদার খুঁজে পাওয়া কঠিন হলেও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সততা ও দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য পেশাদারদের একটি শক্তিশালী প্যানেল গঠনের চেষ্টা চলছে।

অর্থমন্ত্রী আরো বলেন, গত দেড় দশকের ব্যবস্থাপনার কারণে দেশের আর্থিক খাতে বড় ধরনের খেলাপি ঋণের সংকট তৈরি হয়েছে, যা বর্তমানে বাজেট ও রাজস্ব সক্ষমতাকে সংকুচিত করছে।

তিনি উল্লেখ করেন, সুদ পরিশোধের চাপ প্রায় এক লাখ পঁচিশ হাজার কোটি টাকায় পৌঁছেছে, যার ফলে স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় সীমিত হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পুঁজিবাজারকে আরো শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সানা/আপ্র/১৩/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বেড়েছে দাম, কমেছে কেক-পাউরুটির আকার
১৫ সেপ্টেম্বর ২০২৬

বেড়েছে দাম, কমেছে কেক-পাউরুটির আকার

রাজধানীর বেশির ভাগ এলাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে বেকারিতে তৈরি খোলা পাউরুটি ও কেক। কোথাও পণ্যের দাম...

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর
১৫ সেপ্টেম্বর ২০২৬

তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ...

সম্পত্তি বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধ করতে হবে
১৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পত্তি বিক্রি করে হলেও বিমা দাবি পরিশোধ করতে হবে

ব্যাংক খাতের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ...

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের বিষয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের বিষয়ে হাইকোর্টের রায় আপাতত বহাল

বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই