গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মেনু

তালায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ৫১ জনের গণদরখাস্ত

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:০৮ এএম ২০২৬
তালায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ৫১ জনের গণদরখাস্ত
ছবি

অভিযোগ উঠেছে ডিলার আকরামুল ইসলামের বিরুদ্ধে -প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরার তালায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার আকরামুল ইসলামের বিরুদ্ধে। বস্তার মুখ খুলে চাল বের করে নেওয়া, কার্ডধারীদের ওজনে কম চাল দেওয়া এবং দরিদ্র উপকারভোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসব অভিযোগের প্রতিকার চেয়ে ৫১ জন কার্ডধারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণদরখাস্ত দিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বারুইহাটি গ্রামের নুর আলী শেখ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ওই দরখাস্ত জমা দেন।

দরখাস্তে অভিযোগ করা হয়, তালা সদর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই আকরামুল ইসলাম নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। নিয়ম অনুযায়ী বস্তাসহ চাল বিতরণের কথা থাকলেও তিনি বস্তার মুখ খুলে চাল বিতরণ করেন। এ সময় প্রতিটি কার্ডের বিপরীতে দুই থেকে তিন কেজি চাল কম দেওয়া হয়। কেউ এর প্রতিবাদ করলে তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়।

এ ছাড়া চাল নিতে আসা কার্ডধারীদের দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রেখে ডিলার অন্য কাজে ব্যস্ত থাকেন। এতে দরিদ্র মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এর আগেও চাল বিতরণের সময় বস্তা আলাদাভাবে বিক্রি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডিলার আকরামুল ইসলাম। তিনি বলেন, নিয়ম মেনেই চাল বিতরণ করেন। উপজেলা খাদ্য কর্মকর্তাও বিষয়টি জানেন। বস্তা থেকে চাল বের করে বিতরণের অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, এ বিষয়ে তিনি এখনো লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বস্তা খুলে চাল বের করার কোনো সুযোগ নেই। এমন ঘটনা ঘটে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার বক্তব্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/০৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পাসপোর্টের আবেদনকারীদের তথ্য যাচ্ছে প্রতারক চক্রের হাতে
০২ নভেম্বর ২০২৬

পাসপোর্টের আবেদনকারীদের তথ্য যাচ্ছে প্রতারক চক্রের হাতে

হিসাবের টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা
০২ নভেম্বর ২০২৬

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় পাবনার ফরিদপুর উপজ...

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
০২ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ

বাগেরহাটে মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশিত এক ব্যক্তির বেসামরিক গেজেট বাতিলের চার বছর পেরিয়ে গেলেও তার ম...

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির
০২ নভেম্বর ২০২৬

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, নীতিগত বিশ্লেষণ ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই