গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৩ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০০ এএম ২০২৬
প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল
ছবি

ছবি সংগৃহীত

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর প্রেম, সম্পর্ক কিংবা বিয়ের খবর জানতে বরাবরই কৌতূহলী থাকেন তারা। পর্দার বাইরের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তারকা মুখ খুললে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। 

 

এবার নিজের সম্পর্ক ও বিয়ে নিয়ে এমনই কিছু কথা জানালেন কেয়া পায়েল। সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের সময় অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তার সঙ্গে এক যুবককে দেখা যায়। 

মালদ্বীপের একটি অভিজাত রেস্টুরেন্টে পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন তারা। আড্ডার একপর্যায়ে ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতেও দেখা যায় কেয়া পায়েলকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।


এরপর থেকেই ওই যুবকের সঙ্গে অভিনেত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে শুরু হয় আলোচনা। এর মধ্যে নিজের একটি সুন্দর ছবি প্রকাশ করে কেয়া পায়েল ক্যাপশনে লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তার এই পোস্টের পর গুঞ্জন আরও জোরালো হয়। 

নেটিজেনদের অনেকের ধারণা, ভিডিওতে দেখা যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। তাদের কেউ কেউ মালদ্বীপ সফরকে নিছক অবকাশযাপন নয়, বরং প্রেমের সফর হিসেবেও দেখছেন। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি কেয়া পায়েল। 

সম্প্রতি প্রেম ও বিয়ে নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, প্রেম গোপন রাখার মধ্যেই আলাদা সৌন্দর্য রয়েছে। সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চান না তিনি। বিয়ের সিদ্ধান্ত নিলেই সে খবর সবাইকে জানাবেন। 

 

কেয়া পায়েল বলেন, ‘প্রেম জিনিসটা গোপনে সুন্দর। এটা বলে ফেললে আসলে সৌন্দর্যটা থাকে না। প্রেম ভালো লাগে গোপনে, কেউ জানল না, লুকোচুরি প্রেম। নিজেরা নিজেরা প্রেম করছি।

 যখন বিয়ে করব, তখন সবাই জানবে যে, হ্যাঁ, আমি বিয়ে করছি। এখন সারা জীবন শুধু ওই থাকবে লাইফে। প্রেম তো ভেঙেও যেতে পারে, বলা যায় না।’

ডিসি/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে তাহসানের শো
০২ নভেম্বর ২০২৬

পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে তাহসানের শো

 টেলিভিশন ও ডিজিটাল বিনোদনে এক নতুন ইতিহাস সৃষ্টি করে সফলভাবে সমাপ্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় প...

৬ বছরে সারার সম্পত্তি বেড়েছে তিনগুণ!
০২ নভেম্বর ২০২৬

৬ বছরে সারার সম্পত্তি বেড়েছে তিনগুণ!

বলিউডের বর্তমান সময়ের পরিচিত মুখ সারা আলি খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকে...

পড়ে যেতেই আলোকচিত্রীকে সাহায্য করলেন শ্রাবন্তী
০২ নভেম্বর ২০২৬

পড়ে যেতেই আলোকচিত্রীকে সাহায্য করলেন শ্রাবন্তী

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি একটি অনুষ্ঠানে কালো পোশাকে হাজির হন। সেখানে উপস্...

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল
০২ নভেম্বর ২০২৬

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল

র‍্যাম্প মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত। পেশাগত ব্যস্তত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই